খেলাধুলা
চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার স্বস্তির জয়
অথচ আরেকটু হলেই পণ্ড হতে বসেছিল সুপার ক্লাসিকোর এই ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। এর কয়েক মিনিট আগেই গ্যালারিতে শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মাঠ থেকে বেরিয়ে যায়। তবে ব্রাজিল দল মাঠেই ছিল। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর ম্যাচ শুরু হয়।
গ্যালারির সেই উত্তাপ মাঠেও ছড়ায়। ম্যাচ শুরুর ১৫ মিনিট পার হওয়ার আগেই হলুদ কার্ড দেখে বসেন দুই ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনিয়া। প্রথমার্ধে তিনটি হলুদ কার্ড হয়। ম্যাচের প্রথমার্ধে অবশ্য বল দখলে ব্রাজিল আধিপত্য দেখায়। তবে ফল আসেনি কোনো দলের পক্ষে।
আর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৬৩ মিনিটে গোল হজম বসে করে ব্রাজিল। এরপর ৮১ মিনিটের মাথায় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের জোয়েলিনটন। তাতে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ওপর বাড়ে চাপও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।
এদিকে, উরুগুয়ের কাছে আগের ম্যাচে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। আজ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে। আর ব্রাজিল হারল টানা তিন ম্যাচ।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







