খেলাধুলা


মডেলের সঙ্গে গোপন চ্যাট ফাঁস, নেইমারকে ছেড়ে গেলেন বান্ধবী ব্রুনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ নভেম্বর ২০২৩, ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

মডেলের সঙ্গে গোপন চ্যাট ফাঁস, নেইমারকে ছেড়ে গেলেন বান্ধবী ব্রুনা
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি। সন্তান জন্মের এক মাসের মধ্যেই পাট চুকিয়েছেন ব্রুনা।

এক মডেলের সঙ্গে নেইমারের ফোন চ্যাট ফাঁস হয়েছে। এরপরই সম্পের্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান নেইমারের এই বান্ধবী।

নেইমারের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুনা লিখেছেন, বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। আমি তোমাকে পরিষ্কারভাবে জানাচ্ছি, আর কোনো সম্পর্কের মধ্যে আমি নেই। আমরা মাভির (তাদের মেয়ের নাম) বাবা-মা। এটাই আমাদের সম্পর্কের কারণ। আশা করি তুমি আমাকে আর বিব্রত করবে না।

প্রসঙ্গত, ব্রাজিলের অনলিফ্যানে (প্রাপ্তবয়স্কদের সাইট) মডেল অ্যালাইন ফারিয়াসের সঙ্গে নেইমারের কথোপকথন হয়। যেখানে নেইমার ওই মডেলকে বেশ কিছু অশ্লীল ও আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। এছাড়াও বছরের শুরুর দিকে একটি নাইটক্লাবে দুই নারীর সঙ্গে দেখা গিয়েছিল নেইমারকে। এসব মিলিয়ে ক্রমশ দূরত্ব বৃদ্ধি বাড়ছিল ব্রুনো ও নেইমারের মধ্যে।

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।