Ad

তাসকিন-ইবাদতরা যেভাবে ডারবানে ব্যবধান গড়ে দিতে পারে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
tobczN3dt1GZmIZzNMVIjAQrRjt6iFpferuXYhoo
Durbin News

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে বাংলাদেশ। কেমন হবে এ ভেন্যুর উইকেট, প্রশ্নটা অনেকেরই। অনেকের ধারণা, সেখানে স্পিনাররা একটু বেশিই সুবিধা পান। তবে টাইগারদের বোলিং কোচ ভরসা রাখছেন পেসারদের ওপর । তাসকিন-ইবাদতরাই ব্যবধান গড়ে দিতে পারেন ডারবানে এমনটাই ধারণা বাংলাদেশের এই প্রোটিয়া কোচারের।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কারিগর ছিলেন ইবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ব্যবধান গড়ে দেন তাসকিন আহমেদ । পেসারদের নিয়ে ডোনাল্ড বলেন, ‘তাদের শরীরি ভাষায় আমি অবাক ও বেশ খুশি । তাসকিন, শরীফুল, খালেদদের মনোভাব প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে। তারা সবসময় ম্যাচে সেরাটা দিতে চায়। তারা খুব মনযোগ দিয়ে আমার কথা শোনে। আশা করি, দক্ষিণ আফ্রিকার কন্ডিশন তারা ভালোভাবে কাজে লাগাবে।’

পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা পেসারদের একজন ছিলেন টাইগারদের বর্তমান কোচ ডোনাল্ড। ৭২ টেস্টে মোট ৩৩০ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় জায়গা করে নেন “সাদা বিদ্যুৎ” খ্যাত এ পেসার। ওয়ানডেতেও তিনি ছিলেন দুর্দান্ত বোলারদের একজন । ১৬৪ ম্যাচে তার সর্বমোট শিকার ২৭২ উইকেট।

ডারবানের ভেন্যু সম্পর্কে ডোনাল্ড বলেন, ‘নব্বই দশকের দিকে এটা বিশ্বের সবচেয়ে দ্রুততম উইকেটগুলোর একটি ছিল। ম্যালকম মার্শাল, শন পোলক, জন্টি রোডস’রা খেলতেন, তাই সবুজ উইকেট বানানো হতো। সবুজ উইকেট, অনেক ঘাস থাকতো, অনেক গতি থাকতো। এই মৌসুমের শুরুতে আমার ঘরোয়া দল কিছু ম্যাচ খেলেছে, ৩ স্পিনার নিয়ে খেলেছিলাম, বোলারদের অনেক কষ্ট করতে হয়েছে। তাই ভালো ব্যাটিং উইকেটের প্রত্যাশা করবো।’

সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করলে দেখা যায়- স্পিনাররা বেশ সাফল্য পেয়েছে ডারবানে। তবে ডোনাল্ড এ ব্যাপারে সন্দিহান। তিনি বলেন, ‘স্পিন খানিকটা ধরতে পারে। তবে আমি নিশ্চিত নই। এখনও উইকেটে ঘাস রয়েছে। বল ভালোভাবে ব্যাটারদের কাছে আসছে। বড় জুটি হতে পারে। বোলারদের জন্য তাই প্রচুর খাটুনি যাবে। তবে ম্যাচের শেষ দিকে স্পিন ধরতে পারে। তবে খুব বেশি সহায়তা পাবে বলে মনে হয় না।’

ম্যাচের আগে ডারবানের কন্ডিশন ও ইতিহাস সম্পর্কে ডোনাল্ডের কাছে জেনেছেন বাংলাদেশের ব্যাটাররা। বোলিং কোচ বলেন,‘ তারা কন্ডিশনের ব্যাপারে জানতে চেয়েছে। তামিম এখানে আগেও খেলেছে। তবে অন্য কারো তেমন অভিজ্ঞতা নেই। এই মাঠের অনেক ইতিহাস। মূলত উইকেট ও কন্ডিশন নিয়েই ব্যাটাররা জানতে চেয়েছে।’

৩১শে মার্চ শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৮ই এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জস পার্কে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad