খেলাধুলা
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল
২০৯ বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ।
হেড কল করেছিলেন নাজমুল হোসেন, উঠেছে সেটিই। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দিনের শুরুতে উইকেটের সহায়তা কাজে লাগানোর আশা তাঁর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ ন্যাপিয়ারে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক দলকে ৯ উইকেটে পরাজিত করেছে টাইগাররা। নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুঁড়িয়ে দেয়ার পর বাংলাদেশ ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৯ রান করে জয় তুলে নেয়। নাজমুল হক শান্ত ৫১ রান করে অপরাজিত থাকেন। এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতেই একদিনের ক্রিকেট জয় পেল বাংলাদেশ। আর সেটা পেল একতরফা ম্যাচে। জয়ে সবচেয়ে বড় ভূমিকা অবশ্য বোলারদের। তিনটি করে উইকেট নিয়ে তানজিম হাসান, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম ৯৮ রানে থামিয়ে দেন স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে যা নিউজিল্যান্ডের সর্বনিম্ন। অবশ্য প্রথম দুটি ম্যাচে জয়ের সুবাদে সিরিজটি নিউজিল্যান্ডই জিতেছে ২-১ ব্যবধানে। স্বপ্নের জয় মিললো, এড়ানো গেল হোয়াইটওয়াশও। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ১৯ ওয়ানডে খেলা বাংলাদেশের এটা প্রথম জয়।
শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয় এই ম্যাচ। হোয়াইটওয়াশ এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত।
সম্পর্কিত
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







