Ad

পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না হুঙ্কার রোনালদোর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
tWvJJeQcplia9Glh0ZfEOAJnAFLQDb35EuW230Om
Durbin News

পর্তুগাল ও ইতালির মধ্যে ম্যাচটা হওয়ার কথা ছিল। গত বছর যখন প্লে-অফের ড্র অনুষ্ঠিত হল, তখনই ক্যালেন্ডার বা স্মার্টফোনের রিমাইন্ডারে ২৯ মার্চের পাশে লেখা হয়েছিল, পর্তুগাল ও ইতালির বিশ্বকাপ–ভাগ্য নির্ধারণের দিন। কিন্তু কথায় আছে, মানুষ ভাবে এক, হয় আরেক। প্লে-অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছেই কিনা হেরে বসলো ইতালি। ঘরের মাঠে আজ তাই চারবারের চ্যাম্পিয়ন নয়, কোনোবার বিশ্বকাপ না খেলা এক দলকে নিয়ে ভাবতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোদের।

এমন ম্যাচে স্বাভাবিকভাবেই পর্তুগাল এগিয়ে। তবে মনের গহিনে একটা ভয়ও কাজ করার কথা, যে দল ইতালিকে হারাতে পারে, তাদের আজও জ্বলে উঠতে বাধা কী? আজ তো পর্তুগালকেও চমকে দিতে পারে উত্তর মেসিডোনিয়া। কিন্তু রোনালদো এমন কোনো চিন্তা মাথাতেই আনছেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন । ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, পর্তুগালবিহীন বিশ্বকাপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে।

এদিকে এবারের বাছাইপর্ব একদম ভালো যায়নি পর্তুগালের। সহজ এক গ্রুপেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি দলটি। বাছাইপর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে ৯০ মিনিটে গোল খেয়ে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ হারিয়েছে দলটি। সে কারণেই প্লে-অফের ভাগ্য পরীক্ষা দিতে হচ্ছে তাদের।

২৪ মার্চ নিজেদের মাঠে প্লে-অফের সেমিফাইনালে প্রতিপক্ষ তুরস্ক পেনাল্টি থেকে গোল করতে পারলেই হয়তো কাজটা কঠিন হয়ে পড়ত পর্তুগালের। চোট সমস্যায় রক্ষণের সেরা খেলোয়াড়দের না পেয়ে অনেকটাই নড়বড়ে পর্তুগালের রক্ষণভাগ । মাঝমাঠেও আছে চোট সমস্যা। গত ম্যাচে তিন গোল পেলেও তাতে রোনালদোর খুব বেশি অবদান ছিল না।

কিন্তু বাঁচা মরার ম্যাচে রোনালদো জ্বলে না উঠলে যে পর্তুগালকে কখনো পার পেতে দেখা যায় না। আজও যদি ম্লান থাকেন রোনালদো, তাহলে পর্তুগালের সম্ভাবনা অনেক কমে যাবে। কাতার বিশ্বকাপে দলটিকে দেখা যাবে তো, সাংবাদিকদের এমন ইঙ্গিতে কড়া জবাব দিয়েছেন মহাতারকা। তিনি বলেন, ‘পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না। এখানে বিশেষ কোনো ব্যক্তির আলাদা কিছু নেই (তার বিশ্বকাপে থাকা না থাকা)।’

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামবে পর্তুগাল। র‍্যাঙ্কিং চিন্তা করলে পর্তুগালকে প্রতিপক্ষ নিয়ে না ভাবলেও চলবে। শীর্ষ দশের এক দলের মুখোমুখি হচ্ছে ৬৭তম দলের। কিন্তু সে দলই বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে এসেছে। গত বছরই জার্মানিকে হারিয়েছে। তবু রোনালদো প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তিত নন।

এ সময় তিনি বলেন- ‘আমরা বিস্মিত হয়েছি। উত্তর মেসিডোনিয়া অনেক ম্যাচেই চমক দেখিয়েছে। কিন্তু আমার মনে হয় না কাল আমাদের চমকে দিতে পারবে। পর্তুগাল ভালো খেলবে এবং আমরাই বিশ্বকাপে যাব।’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad