

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ফরচুন বরিশাল। সেই ম্যাচটা ছিল ‘লো স্কোরিং ম্যাচ’। মিরপুরেই গত রাতে খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল ম্যাচটা ‘হাইস্কোরিং’। তারকায় ঠাসা বরিশাল দারুণ ব্যাটিং করেও একতরফাভাবে ম্যাচ হেরেছে। বরিশালের ইনিংসে গত রাতটা যে ছিল তামিম-মুশফিকের। বিপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক ছুয়েছেন তামিম। অন্যদিকে মুশফিক ঝড় তুলেছেন মিরপুরে। ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারের মাইলফলক ছোঁয়ার দিনে বরিশাল নির্ধারিত ২০ ওভারে করেছে ৪ উইকেটে ১৮৭ রান। সেই রান খুলনা তাড়া করতে নেমে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায়। মেহেদী হাসান মিরাজের মতে, বরিশাল লড়াই করার মতো রান করেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের অলরাউন্ডার বলেন, ‘দেখুন, আমরা যে রান করেছিলাম, তা ডিফেন্ড করার মতই রান ছিল। রান যে কম হয়েছে তা নয়। ১৮৮ রান করেও যদি হেরে যাই, তাও তো বলতে পারি না যে রান কম হয়েছে।’ প্রথমে ব্যাটিং করা বরিশালের স্কোর ১৮ ওভার শেষে ছিল ৩ উইকেটে ১৬৫ রান। উইকেটে তখন ব্যাটিং করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সেখান থেকে শেষ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান যোগ করে বরিশাল। মুকিদুল ইসলাম মুগ্ধ ও ফাহিম আশরাফের করা ১৯ ও ২০—শেষ দুই ওভারেই ১১ রান করে তুলেছে বরিশাল। এখানে (শেষ দুই ওভারে) রানের কিছুটা ‘ঘাটতি’ দেখছেন মিরাজ। বরিশালের স্পিন বোলিং অলরাউন্ডার বলেন, ‘হয়তো শেষ দুই ওভারে যদি রানটা একটু বেশি হতো, তাহলে আমাদের দলের জন্য ভালো হতো। তবে তাদের (খুলনা) দুই বোলার শেষে ভালো বোলিং করেছে।’ ১৮৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকে খুলনা। আরও স্পষ্ট করে বললে এভিন লুইসের টর্নেডো ইনিংস। ২২ বলে ৫টি করে চার ও ছক্কায় ৫৩ রান করেন লুইস। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে খুলনা করে ফেলে ৮৭ রান। খুলনার প্রথম ৬ ওভারের ঝড়েই ম্যাচের মোড় ঘুরে গেছে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে হয়তো তাদের ব্যাটাররা বেশি ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে, প্রথম ছয় ওভার। সেখানেই খেলাটা তাদের পক্ষে গেছে। ৬ ওভারে রানটা ৬০-এর ভেতর রাখতে পারলেও শেষ মুহূর্ত পর্যন্ত যেত। তবে প্রথম ৬ ওভারেই আমাদের খেলা হাতছাড়া হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।