

সাগরিকার একমাত্র গোলে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে এ খেলায় নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলের জালেই বল পৌঁছেনি। তাতে ড্রয়ের আভাস পাচ্ছিল দর্শকরা।তবে, ইনজুরি সময়ের প্রথম মিনিটেই ভারতের জালে বল পাঠায় বাংলাদেশের সাগরিকা। তাতে কেঁপে উঠে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি।চার দলের এ টুর্নামেন্টে দুটি করে ম্যাচ খেলেছে চার দলই। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে হারলেও সমস্যা নেই বাংলাদেশের। নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে আরেক ফাইনালিস্ট। বাংলাদেশের আজকের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে ভুটানের।আজকে ম্যাচ ড্র হলে বাংলাদেশকে অপেক্ষা করতে হতো ফাইনালের জন্য। তবে সেই অপেক্ষায় রাখেননি সাগরিকা। ইনজুরি সময়ে অধিনায়ক আফিদা খন্দকারের বাড়ানো বলে সাগরিকা দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেরও জয়ের নায়ক ছিলেন সাগরিকা। নেপালের বিপক্ষে ৩ গোলের মধ্যে ২ গোল তার। স্কোরলাইন ২-১ হলে তখন সাগরিকার গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। টানা দুই ম্যাচ জয়ের নায়ক এই নারী ফুটবলার।৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পরবর্তী ম্যাচ। ভুটানের বিপক্ষে সেই ম্যাচ শুধু নিয়মরক্ষার। টুর্নামেন্টের ফাইনাল ৮ ফেব্রুয়ারি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।