

সৈয়দ আকবর হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে ২ গোলে এগিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনীর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। এতে লীগ চ্যাম্পিয়ন হবার দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়লো ঐতিহ্যবাহী আকাশী জার্সীধারীরা।আজ শনিবার বিকাল তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে আতিথ্য দেয় স্বাগতিক ঢাকা আবাহনী। খেলার শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ঢাকা আবাহনী। তবে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দর্শকদের। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ঢাকা আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে বিরতির শেষ মুহুর্তে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকউ ডেভিড ইফেগউ গোল করে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় চট্টগ্রাম আবাহনী। ৫৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকউ ডেভিড ইফেগউ নিজের দ্বিতীয় গোল করলে ২-২ গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। এরপর গোলের জন্য দু’দলই আক্রমনের ধার বাড়ালে সহজ সুযোগ নষ্টের মহড়ায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে।৮ খেলায় ৪ জয়, ২ ড্র আর ২ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নাম্বারে ঢাকা আবাহনী। আর সমান খেলায় ২ জয়, ৪ ড্র আর ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে বন্দর নগরীর দলটি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।