Ad

প্রোটিয়াদের কঠিন পরীক্ষা নিতে তাসকিনদের নতুন ফন্দি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
7ZycA1H9YrdGQKSFbpjr5tJeT6DKHksc8lvMEuI6
Durbin News

খুব বেশি দিন আগের কথা নয়, এইতো গত ওয়ানডে বিশ্বকাপ ! যেখানে তাসকিনকে বাদ দেয়া হয়েছিল শুধুমাত্র ফিটনেস ইস্যুতে। সেদিনের তাসকিনের চোখের জল ফেলার দৃশ্য এখনও সবার চোখে জলজ্যান্ত।

তবে শুধু চোখের জল ফেলে তাসকিন কিন্তু হাল ছেড়ে দেননি। কারণ তাসকিন জানেন সত্যিকারের যোদ্ধারা হারতে জানে তবে হাল ছেড়ে দিতে নয়। তারা কখনোই হাল ছেড়ে দেয়ার পাত্র নয়। তারা জানে কিভাবে কঠিন থেকে কঠিনতর অগ্নি পরীক্ষা দিয়ে নিজেদের ঝালাই করে নিতে হয় । তাসকিনও সেই যোদ্ধাদের ব্যতিক্রম নন।

এই ক্রিকেটার কঠোর পরিশ্রম আর ব্যক্তি সফলতায় দেশের হয়ে বয়ে আনছেন নতুন নতুন ফল। সেই সাথে যেন জবাব দিচ্ছেন- অবহেলা মানুষকে কতটা তেজস্বী আর ধারালো রুপে পরিণত করতে পারে এমন প্রশ্নের ! সত্যিকার অর্থে শুধু তাসকিন নয়, গত এক বছরে বাংলাদেশের অন্য পেসারদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। সাদা, লাল দুই বলেই শরীফুল ইসলাম-ইবাদত হোসেনদের ওপর বেড়েছে ভরসা কিংবা আস্থা ।

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট জিতে নতুন ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছে বাংলার পেসাররা। পিচ ও কন্ডিশন তাদের কাছে এখন আর কোন অজুহাত নয়। নিজেদের সামর্থের শতভাগ দিয়ে তারা ওডিআইয়ের মতো টেস্ট সিরিজও জয় করতে চান।

নির্ধারিত নিয়ম অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ডারবানে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচ সামনে রেখে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বাংলার তাসকিন, শরিফুল, ইবাদতরা।

ম্যাচ পূর্ববর্তী এক আলোচনায় তাসকিন জানান, ‘গত ২ বছর ধরে আমরা ফাস্ট বোলাররা অনেক কষ্ট করেছি এবং আমাদের উন্নতিও বেশ চোখে পড়ার মত। এখানেই শেষ নয় আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা চাই, দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি। আমাদের সেই সামর্থ্যও আছে। দলবদ্ধভাবে নিজেদের বোলিং নিয়ে কাজ করছেন তাসকিনরা। কোচদের থেকে নিচ্ছেন প্রশিক্ষণ। চেষ্টা করছেন, ভুল শুধরে নিজেদের আরও বিকশিত করার।’

তাসকিন আরও জানান, ‘আমরা ইউনিট হিসেবে কাজ করছি। কোচরাও আমাদের অনেক সাহায্য করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে আগাতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু করবো বলে আশা করি।’

বিশ্বমানের বোলার হওয়ার জন্য কোন গুণটি থাকা জরুরি বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘বড় বোলার হতে হলে কোন পিচে কীভাবে বোলিং করতে হয় সেটা জানতে হবে। আগের থেকে একটু শিখেছি। তবে আরও অনেক কিছু জানার বাকি। শিখতে হবে। হয়ে উঠতে হবে আরও দক্ষ। পিচ বা কন্ডিশন কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এটাকে অজুহাত দিলে চলবে না। যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো করার সামর্থ্য থাকতে হবে। এ চেষ্টাই প্রতিনিয়ত করছি।’

২০১৭তে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে টেস্ট অভিষেক হয় তাসকিনের। ডানহাতি এ পেসার এখন পর্যন্ত মাত্র ১০ ম্যাচ খেলেছেন সাদা পোশাকে। ৫৬.৭৩ গড়ে তার শিকার ২৩ উইকেট।

ওডিয়াই সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিয়েছিলেন তাসকিন। তিন ম্যাচে তার শিকার মোট মিলে ৮ উইকেট। তবে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পর তাসকিনকে নিয়ে আলবে গবেষণা শুরু করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad