Ad

মোটর রেসিংয়ে গতির ঝড়, চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
BmpSkIBMOlQZRLQPnMgmOMkkoRUAm4pCMggdeFN3
Durbin News

দিবাকর চৌধুরী:ফর্মুলা রেসের আন্তর্জাতিক ট্র্যাক দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের অভিক আনোয়ার। ফর্মুলা রেস সম্পর্কে দেশে তেমন একটা প্রচলন না থাকলেও নানা প্রতিবন্ধকতাকে পাস কাটিয়ে রেসিং ট্র্যাকে গতির ঝড় তুলে লাল সবুজের জন্য ছিনিয়ে এনেছে এক অভূতপূর্ব সাফল্য।

আরব আমিরাতে অনুষ্ঠিত এনজিকে প্রোকার চ্যাম্পিয়নশিপে প্রথম দুই রাউন্ডে জয়ের পর গত ৩০শে জানুয়ারি বাংলাদেশি এই রেসার অর্জন করেন রাউন্ড থ্রিরর প্রথম স্থান। তবে বিপত্তি বাধে প্রোকার চ্যাম্পিয়নশিপের সংগঠকরা নিয়মে আকস্মিক পরিবর্তন আনলে। গিটি ৮৬তে বেশি পয়েন্টে এগিয়ে থাকায় আয়োজকরা সিদ্ধান্ত নেয় অভিককে আরো দুই ক্লাস ওপরে রেস করানোর। অভিক এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করলেও এটিকে নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবে।

বৈষম্যমূলক আচরণের পরও এনজিকে প্রো রেসিং চ্যাম্পিয়নশিপে ৮৬ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের অভিক আনোয়ার। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়েন তিনি।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিযোগী আসে এবং অংশগ্রহণ করেন।

দুর্দান্ত এই অর্জনের পর দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিক লিখেছেন, ‘ আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশি হিসেবে রেসিং চ্যাম্পিয়ন হলাম আজকে। এনজিকে ইউএই প্রোকার চ্যাম্পিয়নশিপ। দেশবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ আমার জন্য দোয়া করেছেন এবং আমার স্পন্সরদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’

এই অর্জনে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও। অভিকের এই অসাধারণ অর্জনে অভিনন্দন জানিয়েছেন তারই বন্ধু সহ হাজারো শুভাকাঙ্ক্ষী। তামিম ফেসবুকে লিখেছেন, ‘অভিক আনোয়ারকে প্রাণঢালা অভিনন্দন। তোমার এই ব্যতিক্রমী অর্জন দেশকে গর্বিত করেছে।’

চলতি বছরে আরও এক অর্জন যুক্ত হয়েছে অভিকের ভাণ্ডারে দুবাইয়ের অটোড্রোমের দুই রাউন্ডের রেসে চ্যাম্পিয়ন হয় এই রেসার। এর আগেও ইয়াস মেরিনা এফ১ ট্র্যাকে রেস ১-এ প্রথম হয়েছিলেন এবং রেস ২-এ তৃতীয় হয়েছিলেন অভিক আনোয়ার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad