

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সময়ই নানান রেকর্ডই তৈরি হয় ।এবার টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা গেছে কোনো রান না দিয়েই শূন্য রানে ৭ উইকেট নেওয়ার মত ঘটনার । ইন্দোনেশিয়ার নারী ক্রিকেট দলের হয়ে এই রেকর্ড করেছেন রোমালিয়া নামের এক নারী বোলার। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছেন – অভিষেকের খেলাতেই বাজিমাত , ১৭ বছর বয়সী এই নারী ক্রিকেটার বিশ্বরেকর্ড করেছেন।মঙ্গোলিয়ার বিপক্ষে উদয়না ক্রিকেট মাঠে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয় ইন্দোনেশিয়ান মেয়েরা। যেখানে ইন্দোনেশিয়ান নারীরা বিশাল ব্যবধানে মঙ্গোলিয়াকে হারিয়ে ম্যাচ জিতেছে। আর এর পেছনে সব থেকে বড় অবদান কার, সেটি আর বলার আর অপেক্ষা রাখে না। ডানহাতি অফস্পিনার রোমালিয়ার বোলিং ফিগার – ৩.২-৩-০-৭। অর্থাৎ ৩.২ ওভারে তিনি কোনো রান না দিয়েই নিইয়েছেন ৭ উইকেট।ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ০ রানে ৭ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথমবার দেখেছে ক্রিকেট দুনিয়া।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।