

ব্যাট হাতে দীর্ঘদিন সাফল্য না পেলেও লিটন দাসের ওপর আস্থা রাখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস মনে করেন বিশ্বকাপে জ্বলে উঠবে লিটনের ব্যাট। সিনিয়র খেলোয়াড় হিসেবে দলকে পুরো সার্ভিস দিবেন তিনি; দলে লিটনের ভূমিকা অপরিহার্য বলছেন এ সহকারী কোচ পোথাস।বাংলাদেশের ব্যাটিংয়ে এক আক্ষেপের নাম লিটন দাস। বেশ কিছুদিন ধরেই ভুগছেন রান খরায়। ২০২২ সালে ১৯ ইনিংসে ১৪০.২ স্ট্রাইক রেটে করেছিলেন ৫৪৪ রান ৫০ ছিল ৪টি। ২০২৩ এ ৯ ইনিংসে ১৩৭.৯ স্ট্রাইক রেটে করেছেন ৩২৪ রান ফিফটি মাত্র ২টি। ২০২৪ এ ৫ টি-টোয়েন্টি খেলে ১০১.৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৬৭ রান। সব ফরম্যাট মিলিয়ে ফিফটিবিহীন টানা ১১ ম্যাচ।এমন হতশ্রী পারফর্ম করার পরেও টিম ম্যানেজমেন্ট আছেন লিটনের সাথে। দলের সহকারী কোচ নিক পোথাস জানালেন, এই ওপেনারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার। নিক পোথাস বলেন, লিটনের অনেক কিছু দেয়ার আছে। সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। মাত্র একটা ভালো ইনিংস দূরে। একটা ভালো ইনিংস খেললেই অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটাতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।