

গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ার ৮ নং ওয়ার্ড এলাকায় তোরাপ শেখের পাড়ায় শনিবার বিকালে মানবিক সংগঠন হিসেবে পরিচিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গরিবের বন্ধু খ্যাত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শামসু উদ্দিন আহমেদ, সামাদ মোল্লা, মোনা মোল্লা, জয়নাল মোল্লা, কাইয়ুম মোল্লা, আব্দুল লতিফ মন্ডল, চান মিয়া, ইউসুফ শেখ, শামসুর শেখ ও সুলতান মোল্লা প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সেলিম শেখ সাধারণ সম্পাদক কামাল শেখ, টুর্নামেন্ট পরিচালনা করেন সোহেল মোল্লা, শহিদুল ইসলাম, হানিফ শেখ।এ সময় উৎসবমুখর পরিবেশে দুইটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আদদ্বীন স্পোর্টিং ক্লাব বনাম সোহান স্মৃতি স্পোর্টিং ক্লাব।খেলার শুরুতে শেষ পর্যন্ত উভয় দলের গোল সমতায় থাকায় প্লানটির মাধ্যমে সোহান স্মৃতি স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করেন।এবং ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতে নেন। এর আগে গরিবের বন্ধু খ্যাত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হোসাইন, অসহায় মানুষের সহযোগিতা করেছেন, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি স্বরূপ নগদ অর্থ দিয়েছেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আছেন, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা করেছেন, দারিদ্রতা ও বেকার সমস্যা দূর করার জন্য প্রত্যেক বছর তিনি রিক্সা বিতরণ করেন একের পর এক ভাল কাজ করে চলছেন তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।