

মে মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিরিজের সূচি নির্ধারণ করেছে।
৮ মে ঢাকায় আসবে লঙ্কানরা। ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে লঙ্কানরা টাইগারাদের মুখোমুখি হবে ।
প্রথম টেস্টের আগে ১১-১২ মে একটি দুদিনের প্রীতি ম্যাচ খেলবে সফরকারীরা। দুদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে । চট্টগ্রাম টেস্টের পর দুদল ঢাকায় ফিরবে ।
২৩ মে থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টটি হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে । টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে দক্ষিণ আফ্রিকায়।



