

রিয়াল মাদ্রিদের সামনে লাস পালমাস, কিন্তু দলটি বর্তমানে চোটের সমস্যা মোকাবিলা করছে। লা লিগায় ধারাবাহিকভাবে জয় অব্যাহত রাখার লক্ষ্যে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে এই ম্যাচে পাবেন না চোটের কারণে। তবে দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে দলে ফিরছেন ফরাসি ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। গ্রান কানারিয়ায় ম্যাচটি শুরু হবে মধ্যরাতে।চলতি লা লিগা মৌসুমে রিয়াল মাদ্রিদ শুরুটা তেমন ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়ে নিজেদের গুছিয়ে নেয় তারা। এই আত্মবিশ্বাস নিয়ে এবার লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর ফলে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া রিয়ালের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।গত মৌসুমে টনি ক্রুস অবসরের পর রিয়াল মাদ্রিদ স্কোয়াডে শক্তি বাড়িয়েছে। কিলিয়ান এমবাপ্পে এবং এনদ্রিকের আগমনের পর নতুন উদ্যমে মাঠে নামছে মাদ্রিদ। তবে লিগের প্রথম দুই ম্যাচে এমবাপ্পে তেমন কোন প্রভাব দেখাতে পারেননি। উয়েফা সুপার কাপের ফাইনালে গোল পেলেও, লা লিগায় এখনও গোলের দেখা পাননি এই ফরাসি তারকা।রিয়াল মাদ্রিদ বর্তমানে চোট সমস্যা নিয়ে জর্জরিত। আন্তর্জাতিক বিরতির পর অনুশীলনে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন জুড বেলিংহাম। এছাড়াও চোটের কারণে এ ম্যাচে খেলা হবে না মিডফিল্ডার কামাভিঙ্গার। দুই ডিফেন্ডার ডেভিড আলাবা এবং জেসুস ভালাজ্জোও এই ম্যাচে অনুপস্থিত থাকবেন।গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি কৌশলগত পরিবর্তন আনতে পারেন। এই ম্যাচে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজানো হতে পারে। ভিনিসিয়ুস জুনিয়র, আর্দা গুলার এবং রদ্রিগোর সঙ্গে এমবাপ্পে আক্রমণভাগ সামলাবেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফারল্যান্ড মেন্ডিও এই ম্যাচে দলে ফিরবেন।লাস পালমাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ শেষবার জানুয়ারিতে মাঠে নেমেছিল এবং সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। সাম্প্রতিক পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে রিয়াল। তবে, পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও, নিজেদের শেষ ছয় ম্যাচেই জয় পাওয়া লাস পালমাস আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।