

দীর্ঘদিনের কাঁধের চোট থেকে সেরে উঠে আবারও মাঠে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এই সিরিজের প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টে একাদশে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ইনিংসের প্রথম ওভারে বল করতে নেমে তার শেষ বলেই উইকেট তুলে নেন তাসকিন, বাংলাদেশের হয়ে স্বপ্নময় শুরু এনে দেন।প্রথম ওভারের শেষ বলে তাসকিন বলটি করেন গুড লেংথে, যেখানে পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক ডিফেন্স করতে গিয়েও ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বলটি ছেড়ে দেন। তাসকিনের অসাধারণ সুইংয়ে বিভ্রান্ত হয়ে বলটি সরাসরি আঘাত হানে অফ স্টাম্পে। ফলে রানের খাতা খোলার আগেই শফিককে ফিরতে হয় প্যাভিলিয়নে, আর তাসকিন বাংলাদেশকে এনে দেন ম্যাচের প্রথম সাফল্য।এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। শরিফুল ইসলাম পুরোপুরি ফিট না থাকায় তাকে বাদ দিয়ে তাসকিনকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়। এই পরিবর্তন বাংলাদেশের জন্য ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।পাকিস্তানও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর পরিবর্তে আবরার আহমেদ ও মীর হামজাকে খেলানো হচ্ছে।বাংলাদেশ প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে, এবং এই টেস্ট ড্র করলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে সিরিজ জিতে নেবে বাংলাদেশ। তবে সিরিজ বাঁচাতে হলে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই, আর সেই চাপে পড়েই তাসকিনের দুর্দান্ত স্পেলের শিকার হয়েছে তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।