

বাংলাদেশের ক্রিকেট দলের জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত এসেছে, যেখানে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে জয়ের ফলে সিরিজে লিড নেওয়া বাংলাদেশ এই ম্যাচ ড্র করলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে লাল বলের সিরিজ জয় নিশ্চিত করবে। অন্যদিকে, সিরিজ বাঁচাতে হলে স্বাগতিক পাকিস্তানের জন্য জয়ের কোনো বিকল্প নেই।রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর, দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হবে। প্রতিদিন অন্তত ৯৮ ওভার খেলার পরিকল্পনা রয়েছে। টস হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে, এবং খেলা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে)।বাংলাদেশের একাদশে এসেছে একমাত্র পরিবর্তন, পুরোপুরি ফিট না থাকায় শরিফুল ইসলামকে বাদ দিয়ে একাদশে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার প্রত্যাবর্তন বাংলাদেশের পেস আক্রমণে নতুন শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে।পাকিস্তানও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। অভিজ্ঞ পেসার শাহিন আফ্রিদি ও নাসিম শাহর পরিবর্তে দলে ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলি।এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সিদ্ধান্ত কতটা সঠিক প্রমাণিত হবে তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।