

প্রায় দেড় মাস আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় শিরোপা জিতে আর্জেন্টিনা। এখন ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি নিচ্ছে দলটি। আসন্ন ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকালে চিলি এবং ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।তবে বর্তমানে আলোচনার বিষয় হলো—মেসির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? মেসির ইনজুরির কারণে এবার স্কোয়াডে তিনি নেই, আর শিরোপা জয়ের পর অবসরে গেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়া। সিনিয়র ফুটবলারদের মধ্যে স্কোয়াডে থাকা নিকোলাস ওতামেন্ডি অধিনায়কত্বের জন্য অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।তবে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো জানাচ্ছে, লিওনেল স্কালোনি হয়তো নতুন কাউকে অধিনায়ক নির্বাচিত করতে পারেন। মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে।সম্প্রতি রদ্রিগো ডি পল বুয়েন্স আয়ার্সে পৌঁছেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে। বিমানবন্দরে গণমাধ্যমের সামনে ডি পল বলেন, ‘তারা আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা পালন করতে প্রস্তুত। আমি নিজেকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখি। আমরা সবাই জানি, অধিনায়কের আর্মব্যান্ডটি মূলত লিওর। তবে পরিস্থিতির কারণে এটি এখন অন্য কাউকে পরতে হবে।’ডি পলের পরে কোপা আমেরিকার ফাইনালে গোল করা লাউতারো মার্তিনেজও ইতালি থেকে আর্জেন্টিনায় পৌঁছান।মেসি পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পাওয়ায় বাছাই পর্বের স্কোয়াডে নেই। আর ডি মারিয়া অবসরে যাওয়ায় জাতীয় দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা, যিনি সৌদি আরবের বড় প্রস্তাব প্রত্যাখান করেছিলেন।২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তারা ৬ ম্যাচের মধ্যে ৫টি জয় এবং ১টি পরাজয় নিয়ে ১৬ পয়েন্ট অর্জন করেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।