

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার তার দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ার শেষে বিদায় জানাচ্ছেন। ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, দুই বছর পর ২০২৩ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কোচ বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালামের অনুরোধে অবসর ভেঙে ফিরে এসেছিলেন। এবার সম্পূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মঈনের অবসর নেওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে ইংল্যান্ডের আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য তাকে বিবেচনা না করা। ৩টি টি-টোয়েন্টি এবং ৫টি ওয়ানডে ম্যাচের সিরিজে তাকে দলে রাখা হয়নি। মঈন মনে করছেন, এখন নতুন প্রজন্মের সময়, এবং এটাই অবসরের সঠিক সময়। তিনি বলেন, "ইংল্যান্ডের হয়ে অনেক খেলেছি, এটা নতুন প্রজন্মের সময়। আমারও মনে হয়েছে সময়টা উপযুক্ত, আমার দায়িত্ব শেষ করলাম।”মঈন আলীর আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান অত্যন্ত সমৃদ্ধ। তিনি ৬৮টি টেস্ট, ১৩৮টি ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন। ব্যাট হাতে ৮টি সেঞ্চুরি ও ২৮টি হাফ সেঞ্চুরিসহ মোট ৬,৬৭৮ রান করেছেন এবং বল হাতে ৩৬৬ উইকেট নিয়েছেন। তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করা এবং ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরি করার কীর্তি।যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন, তবু মঈন আলী অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজনের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।