

পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ এবং পরামর্শক নিযুক্ত করা হয়েছে। সম্ভবত ৪ এপ্রিল আবুধাবিতে দলের ক্যাম্পে যোগ দেবেন উমর ।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে ২৩৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। উইকেট নিয়েছেন ৪২৭। পিসিএলের কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং এলপিএলের গল গ্ল্যাডিয়েটর্সের সাথে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে ৩৭ বছর বয়সী এই পেসারের।
গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল এবং ঘরোয়া পর্যায়ে কোচিং করার পরে একটি আন্তর্জাতিক দলের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
উমার গুল এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী , তাকে প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য পর্যবেক্ষণ করা হবে । পর্যবেক্ষণ শেষ হলে বোর্ড তাকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



