

৬ মাসের বেশি সময় পর মাঠে ফিরে পিএসএল দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। যদিও ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, তবুও তাঁর দল লাহোর কালান্দার্স শিরোপা জিতে নেয়। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সাকিব আগেই অবসর নিলেও ওয়ানডে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাঁর জাতীয় দলে সম্ভাব্য ফেরাকে কেন্দ্র করে যখন আলোচনা চলছে, তখন বিসিবি পরিচালক ইফতেখার রহমান ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাকিব সবসময়ই নির্বাচকদের বিবেচনায় থাকবেন এবং তিনি জাতীয় দলের জন্য এক 'সম্পদ'। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব বোলিং অ্যাকশন ঠিক করে ফিরেছেন এবং টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর নজর রাখছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু ম্যাচে সাকিবের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে। পিএসএলে দুই ইনিংসে দুবারই ডাক মারেন সাকিব এবং তিন ম্যাচে মাত্র একটি উইকেট নেন। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলও বর্তমানে ভালো করছে না; সাম্প্রতিক সফরে আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে। সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে দলের মধ্যে একটি শূন্যতা তৈরি হয়েছে, যা তরুণরা এখনো পূরণ করে উঠতে পারেনি বলে মনে করেন ইফতেখার রহমান। তবে তিনি আশাবাদী, তরুণরা বেশি খেলার সুযোগ পেলে উন্নতি করতে পারবে এবং দলের অবস্থা ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।