খেলাধুলা


বৃথা গেল মোস্তাফিজের কীর্তি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ এপ্রিল ২০২২, ০১:০৪ অপরাহ্ন, রবিবার

বৃথা গেল মোস্তাফিজের কীর্তি

আইপিএলের ১০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়েছে গুজরাট টাইটানস।ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে গুজরাট। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সমর্থ হয় দিল্লি। গুজরাট পাহাড় সমান রান তুললেও বোলিংয়ে বেশ কিপটে ছিলেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি।

 

কিন্তু মোস্তাফিজের এমন অসাধারণ কীর্তি ব্যর্থ করে দেন গুজরাট টাইটানসের পেসার লুকি ফার্গুসন। তিনি ৪ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।

 

এর আগে শুভমান গিলের ৮৪ ও হার্দিক পান্ডিয়ার ৩১ রানের কল্যাণে ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয় গুজরাট টাইটানস।

 

মোস্তাফিজ ছাড়াও দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ ৩৪ রানে ২ উইকেট এবং কুলদীপ যাদব ৩২ রানে ১ উইকেট পান।

 

বড় রান তাড়া করতে নেমে মাত্র ৩৪ রানেই প্রথম তিনটি উইকেট হারিয়ে ফেলে দিল্লি। এর মধ্যে দুটি উইকেট পান লুকি ফার্গুসন।

 

এরপর অধিনায়ক ঋসাভ পান্থ ও ললিত যাদব মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। এতে তারা সফলও হন। এমনকি শেষের দিকে দিল্লি জয়ের সম্ভাবনাও তৈরি করে। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ছিল ৩টি উইকেট। কিন্তু ১৮ তম ওভারের তৃতীয় ও চতুর্থ রোভম্যান পাওয়েল ও খলিল আহমেদকে পর পর দুই বলে আউট করে দলের জয় ছিনিয়ে আনেন মোহাম্মদ শামি। তিনি ম্যাচে দুটি উইকেটই পান।

 

দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক পান্থ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন ললিত যাদব।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র

ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।