-7065.jpeg&w=3840&q=75)

বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেট আইকন সাকিব আল হাসান শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য হামজা চৌধুরীকে। সাকিব তার শুভেচ্ছাবার্তায় লেখেন, সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে। সাকিবের এমন বার্তা পেয়ে উচ্ছ্বসিত হামজা বলেন, সাকিব ভাইকে অনেক ধন্যবাদ। তার কাছ থেকে শুভেচ্ছা পাওয়া আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, তিনি তো আমাদের দেশের একজন লিজেন্ড। ফুটবলপ্রেমীদের জন্য আরও চমক, ফিফা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের হামজা ও জামাল ভূঁইয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না। পুরো জাতির চোখ এখন কালকের ঐতিহাসিক ম্যাচে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।