-7066.jpeg&w=3840&q=75)

বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় এনে দিল কার্লো আনচেলত্তি যুগে ব্রাজিলের প্রথম জয়। এই জয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল সেলেসাওরা। ঘরের মাঠ নিও কুইমিকা অ্যারেনায় ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র, প্রথমার্ধের একদম শেষ সময়ে। রাফিনিয়া ও কুনিয়ার কম্বিনেশনে তৈরি আক্রমণ থেকে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এবার নিজেদের ঝালিয়ে নিল আনচেলত্তির শিষ্যরা। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে ব্রাজিল। কনমেবল অঞ্চলে সরাসরি বিশ্বকাপে যাবে ৬টি দল। প্যারাগুয়ের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ২৪, তাই বাকি দুই ম্যাচ হেরেও ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত।এই জয় শুধু পয়েন্টেরই নয়—ব্রাজিলীয় ফুটবলের নতুন অধ্যায়ে আনচেলত্তির সফল সূচনাও। বিশ্বকাপের মঞ্চে সেলেসাওদের দুরন্ত প্রত্যাবর্তনের বার্তা যেন আগেই দিয়ে দিলেন ভিনিসিয়ুসরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।