হেড অফ ডিজিটাল মিডিয়া


ভুল? সেটাই কি মেসির সেরা অস্ত্র নয়?ম্যাচের দ্বিতীয় মিনিটেই ক্যারিয়ারের সবচেয়ে অপ্রত্যাশিত ভুলটি করেন লিওনেল মেসি। নিজের ডিফেন্স থেকে পাস দিতে গিয়ে বল তুলে দেন মন্ট্রিয়েলের খেলোয়াড় প্রিন্স ওউসুর পায়ে। প্রথম টাচেই জালে বল পাঠান তিনি। ইন্টার মায়ামি ০-১ গোলে পিছিয়ে পড়ে। আর ঠিক এখান থেকেই শুরু হয় মেসির জবাব — একটি ভুলের প্রতিশোধে তিনি খেলেন এমন এক ম্যাচ, যা জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসের পাতায়। ম্যাচ সারসংক্ষেপঃ২ মিনিট: মেসির ভুলে মন্ট্রিয়েলের লিড ৩৩ মিনিট: মেসির অ্যাসিস্ট থেকে তাদেও আয়ান্দে'র দুর্দান্ত গোল, সমতায় ফেরে ইন্টার মায়ামি (১-১) ৪০ মিনিট: সুয়ারেজের হেড থেকে বল পেয়ে মেসির বামপায়ের গোল, এগিয়ে যায় মায়ামি (২-১) ৬০ মিনিট: তেলাস্কো সেগোভিয়া করেন তৃতীয় গোল (৩-১) ৬২ মিনিট: আরেকটি ম্যাজিকাল মেসি মোমেন্ট – মাঝমাঠ থেকে বল নিয়ে একাই চার জনকে কাটিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশ (৪-১)পুরনো সেই মেসি ফিরে এলেন! ৩৮ বছর বয়সেও যেন ২৮-এর তরুণ লিওনেল মেসি। প্রতিপক্ষের ডিফেন্সকে একের পর এক কাটিয়ে একা ডি বক্সে ঢুকে গোল—যা ২০০৯ সালের সেই বিখ্যাত সলো গোলগুলোকে মনে করিয়ে দেয়।বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, কোপা আমেরিকা জেতা এই কিংবদন্তির কাছ থেকে এমন পারফরম্যান্স এখনও মানুষ আশা করে। আর তিনি বারবার প্রমাণ করেন—বয়স তার জন্য শুধুই সংখ্যা। এক ভুল, এক জাদুসাধারণ খেলোয়াড়রা ভুল করলে হতাশ হন, কিন্তু মেসি করেন জবাব। এই ম্যাচে ঠিক সেটাই করেছেন তিনি— ২টি গোল ১টি অ্যাসিস্ট৪-১ গোলের বড় জয়আর সবকিছু শুরু হয়েছে একটি 'অপ্রত্যাশিত' ভুল থেকে। ভক্তরা বলছেন:"ভুলটা করাই দরকার ছিল, নয়তো এমন মেসিকে আবার দেখতাম না!""মেসি শুধু গোল করে না, ভুল থেকেও ইতিহাস লিখে!""এটাই পার্থক্য—দলের জন্য নিজের ভুলটা নিজের হাতেই শোধ দেন। তিনি মেসি বলেই এটা সম্ভব।"
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।