

যুব বিশ্বকাপ জয়ী নাবিলের কথা মনে আছে? হ্যাঁ, শ্বাসকষ্টে যে কিনা তার জ্বলজ্বল করে জ্বলতে থাকা ক্রিকেট ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছেন। ছিল অপার সম্ভাবনা, চাইলেই লুকাতে পারতেন রোগের কথা। চালিয়ে যেতে পারতেন ক্রিকেট। কিন্তু সে যে অন্যদের মতো নয়। দেশের সাথে কোনোভাবেই সে চিট করতে চায়নি।তিনি বলেছিলেন, “চাইলে আমি রোগের কথা লুকিয়ে ক্রিকেট চালিয়ে যেতে পারতাম। তাতে দেশের সাথে বেঈমানি করা হতো। যে দেশ আমাকে থাকতে দেয়, ভরণপোষণ, এত এত সুযোগ-সুবিধা দেয়, সে দেশের সাথে প্রতারণা করতে পারব না আমি।”প্রতারণা করেননি তিনি। নিজের নিয়তি মেনে নিয়ে সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তুলে রেখেছেন শখের ঐ ব্যাট-প্যাড কিংবা বুটজোড়া।তাকে জিজ্ঞেস করা হয়েছিল ক্রিকেট ছেড়ে দূরে কিভাবে থাকবে সে?ছলছল চোখে বলেছিল, “একটা উপায় আমি খুঁজে পেয়েছি, সেটা হলো কখনো ক্রিকেট না দেখা, ক্রিকেটের কোনো খোঁজ না রাখা।” ভাবুন তো, যে খেলাটা জীবন-মরণ, সে ক্রিকেটের খোঁজও না রেখে নাবিল থাকতে পারতেন তো?নাবিল ক্রিকেট ছাড়লেও ক্রিকেট নাবিলকে ছাড়েনি। পুরনো মানুষ যেন নতুন রূপে ফিরে এসেছে ক্রীড়াঙ্গনে।স্বাস্থ্যগত কারণে ক্রিকেট ছাড়লেও ২০২০ যুব বিশ্বকাপজয়ী নওরোজ নাবিল ফিরেছেন নতুন পরিচয়ে। তামিম ইকবালের প্রস্তাবে সাড়া দিয়ে এখন তিনি সিএ ক্রিকেট ব্যাট কোম্পানির বাংলাদেশের হেড অফ অপারেশন।কেউ যখন খোঁজ রাখেনি ক্রিকেটপাড়ার, কেউ যখন দেননি আশ্রয় কিংবা প্রশ্রয়, তখনই খান সাহেবের ডাক আসে—“নাবিল, থেকে যাও ক্রিকেটের পাশে।”সিএ ক্রিকেট ব্যাট কোম্পানির বাংলাদেশের হেড অফ অপারেশন—কি দারুণ এক সুযোগ! যে স্বপ্নের ক্রিকেট ব্যাট তুলে রেখেছিলেন নিয়তির সাথে বড্ড অভিমানে, সেই ব্যাট এখন পৌঁছে দেবেন স্বপ্নবাজ ক্রিকেটারদের হাতে। জাতীয় দলের প্লেয়ার থেকে শুরু করে তরুণ, যেন নাবিলের হাতের ব্যাট নিয়ে ক্রিকেট বিশ্ব শাসন করা মানুষটার মধ্যে নিজেকে উপলব্ধি করতে পারবেন নিজেকেই।অস্ট্রেলিয়া না গিয়ে রোল মডেলের ডাকে সাড়া—নাবিলের এই পথচলা অনুপ্রেরণার গল্পই বলে। জীবন মানে হেরে যাওয়া নয়, হারিয়ে যাওয়া নয়। জীবন মানে ফিরে আশা, নতুন করে। ফিরে আশা, অনুপ্রেরণা হয়ে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।