

টানা জয়ের উড়ান থেমে গেল হঠাৎ করেই। লিওনেল মেসির জাদুতে ভর করে একের পর এক জয় তুলে নেওয়া ইন্টার মায়ামি এবার মুখ থুবড়ে পড়ল সিনসিনাটির বিপক্ষে। ম্যাচে মেসির প্রতিপক্ষ হয়ে নেমে ব্রাজিলিয়ান ফুটবলার এভান্দের ফেরেইরা করলেন দুই গোল, আর তাতেই ৩-০ গোলে বিধ্বস্ত হলো মায়ামি।খেলা শুরুর আগে মেসিকে ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু শেষ বাঁশি বাজার সময় আলোচনার কেন্দ্রজুড়ে ছিলেন আরেক ‘নাম্বার ১০’—সিনসিনাটির এভান্দের ফেরেইরা। দ্বিতীয়ার্ধে করা তার দুইটি গোল বদলে দেয় ম্যাচের পুরো দৃশ্যপট। যেন মেসিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রমাণ করলেন, জার্সির পেছনের নাম নয়, কাজ দিয়ে কথা বলতে হয়।মেসিহীন মায়ামি যেন ছায়া দলম্যাচে শুরু থেকেই একরকম দিশেহারা দেখা গেছে মেসির দল ইন্টার মায়ামিকে। মেসির অনুপস্থিতি যেন দলটির শক্তি কেড়ে নেয় পুরোপুরি। আক্রমণে ধার নেই, মাঝমাঠে নিয়ন্ত্রণ নেই, রক্ষণেও ভুলের ছড়াছড়ি।প্রথমার্ধেই গোল হজম করে তারা—১৬ মিনিটে ভ্যালেনজুয়েলার দুর্দান্ত শটে এগিয়ে যায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে ফেরেইরার জোড়া গোলে ম্যাচ শেষ হয়ে যায় ৩-০ ব্যবধানে।শুধু মেসি নয়, প্রয়োজন একটি দলএই পরাজয়ে আরও একবার স্পষ্ট হলো—ইন্টার মায়ামি এখনও পুরোপুরি মেসি-নির্ভর। দলের জয়ের চাবিকাঠি যেন একমাত্র আর্জেন্টাইন মহাতারকাই। অথচ ফুটবল একক নয়, দলীয় খেলা। সঠিক ভারসাম্য ছাড়া শীর্ষে থাকা সম্ভব নয়।সিনসিনাটি ৩ - ০ ইন্টার মায়ামিগোলদাতারা:ভ্যালেনজুয়েলা (১৬’)এভান্দের ফেরেইরা (৫০’, ৭০’)ম্যান অব দ্য ম্যাচ: এভান্দের ফেরেইরা
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।