হেড অফ ডিজিটাল মিডিয়া


বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির বিখ্যাত ১০ নাম্বার জার্সি এবার নতুন একজন তরুণ প্রতিভার গায়ে। তিনি আর কেউ নন—লা মাসিয়ার উঠতি তারকা লামিন ইয়ামাল। ক্লাবটি নিশ্চিত করেছে, নতুন মৌসুম থেকে ১০ নম্বর জার্সিতে খেলবেন ইয়ামাল। মেসির উত্তরসূরি হিসেবে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। বা পায়ের ফুটবলার, পজিশনে রাইট উইঙ্গার, উঠে এসেছেন লা মাসিয়া একাডেমি থেকে—সব মিলিয়ে অনেকে তাকে "নতুন মেসি" বলতেই শুরু করেছেন। তবে ইয়ামালের নিজের জবাব একেবারেই সরল ও স্পষ্ট—“আমি মেসির মতো হতে চাই না, আমি লামিন ইয়ামাল হতে চাই।” তিনি চান নিজের পথ নিজেই তৈরি করতে।ফিনালিসিমায় মেসির মুখোমুখি?আলোচনার মাত্রা আরও তীব্র হয়েছে ফিনালিসিমা ২০২৫ নিয়ে। একদিকে ইউরো জয়ী স্পেন, অন্যদিকে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। দুদলের মুখোমুখি লড়াই মানেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। ইয়ামাল নিজেই এক বছর আগেই বলেছিলেন,“আমি চাই, আর্জেন্টিনা ও স্পেন উভয়েই শিরোপা জিতুক, যাতে মেসির বিপক্ষে খেলতে পারি ফিনালিসিমায়।”নিয়তির কি অদ্ভুত মিল—দুটি দলই জিতে নিয়েছে রেকর্ডসংখ্যক শিরোপা।আর্জেন্টিনা: কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপাস্পেন: ইউরোর রেকর্ড ৪র্থ শিরোপাফলে নিশ্চিত হয়েছে ফিনালিসিমা ২০২৫—যেখানে মুখোমুখি হবেন মেসি ও ইয়ামাল।কখন ও কোথায় হচ্ছে এই ম্যাচ?এই ম্যাচ নিয়ে প্রথমদিকে ছিল ধোঁয়াশা ও জল্পনা-কল্পনা। ম্যাচটি আদৌ হবে কিনা, তা নিয়েই ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত উয়েফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচ আয়োজন নিশ্চিত করেছে।স্প্যানিশ দৈনিক Diario Sports জানিয়েছে,আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬—এই পাঁচ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা।সম্ভাব্য ভেন্যুগুলো:ওয়েম্বলি স্টেডিয়াম (ইংল্যান্ড) – আগের আসরের ভেন্যুসৌদি আরব – ম্যাচটিকে 'বিশ্বমঞ্চের ইভেন্ট' বানানোর আগ্রহকাতার – বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়শেষ পর্যন্ত কোন ভেন্যু নির্বাচিত হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে খুব শিগগিরই জানানো হবে বলে ধারণা করা যাচ্ছে
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।