

দিনশেষে জীবনের নিয়মে বয়স বাড়বে, পুরাতনেরা সব হয়ে যাবে গত। ভক্তদের হৃদয়ে জ্বলবে আগুন কিছুদিন। তারপর ধীরে ধীরে নতুনেরা এসেই শুকিয়ে দেবে সে ক্ষত।সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে বলেছিলেন, সময় দিলে দলটা উপযুক্ত প্রতিদান দেবে, দলে অনেক ভালো খেলোয়াড় আছে যারা অন্যের ছায়ায় বেড়ে উঠেছে, তাই জানে না তাদের কী করতে হবে। এখন মুক্তভাবে যখন দায়িত্ব নিজের কাঁধে উঠছে, তারা শিখে যাচ্ছে তাদের কাজটা আসলে কী।তারা অবদান রাখছেন, জেতাচ্ছেন দলকে।সাকিব আরও বলেছিলেন, মাত্র ছয় মাস সময় দিলে মানসম্মত ওপেনার তৈরি করা সম্ভব।তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন বাংলাদেশের টি২০ ইতিহাসে সবচেয়ে আক্রমণাত্মক ওপেনিং জুটি নয় কি?মাত্র ২৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে যিনি তুলে নিয়েছেন ৫টি অর্ধশতক, ২৬-এর বেশি গড়ে প্রায় ১৩০ স্ট্রাইকরেটে তুলেছেন ৬৫৫ রান।ক্যারিয়ারের প্রথম ২৮টি টি২০ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলা যেকোনো ওপেনারের চেয়ে যা ভালো স্ট্যাটাস।সেই সাথে দৃষ্টিনন্দন সব শট, অসাধারণ ছক্কা হাঁকানোর দক্ষতা। যেন আরও পরিণত হয়ে আরও নজর কাড়ে, আরও কথা বলে এই ওপেনারের হয়েই।অন্যদিকে আধুনিক টি২০ ক্রিকেটের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের প্রদর্শনী দেখাচ্ছেন পারভেজ হোসেন ইমন। যেমন ফেয়ারলেস ব্যাটিং, মাশেল পাওয়ার কিংবা ফিটনেস লেভেল। যেন সর্বেসর্বা এই বাহাতি ব্যাটার। ক্যারিয়ার সবেমাত্র শুরু, আন্তর্জাতিক অঙ্গনেও নেই তেমন পরিচিতি। তবে ইতিমধ্যে যেভাবে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছেন বিশ্ববাসীকে, যেন যত্ন নিলে শুধু বাংলাদেশ ক্রিকেটে নয়—গোটা বিশ্ব ক্রিকেটেরই সম্পদ হয়ে উঠতে পারেন এই ওপেনার।ক্যারিয়ারে মাত্র ১৬ ম্যাচ খেলে ভাগ বসিয়েছেন বাংলাদেশের হয়ে একমাত্র টি২০ আন্তর্জাতিক শতক হাঁকানো তামিম ইকবালের রেকর্ডে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গড়েছেন আন্তর্জাতিক টি২০ সেঞ্চুরির রেকর্ড। সেই সাথে নামের পাশে রয়েছে ২টি অর্ধশতক।১৬ ম্যাচে ২৫ গড়ে ১৪১-এর বেশি স্ট্রাইকরেটে যার সংগ্রহ ৩৬০ রান।ফেয়ারলেস খেলার স্বাধীনতা পেলে এই ব্যাটার হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ম্যাচ উইনার।এতো গেল ওপেনারদের কথা।সিনিয়র তথা বাংলাদেশ ক্রিকেটের মোড়লরা যা পারেনি, তা করে দেখাচ্ছে তরুণ এই দলটা।প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জয় পাওয়াটা তো এই দলটারই কীর্তি।পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলে ১৯টিতেই হারতে হয়েছে টিম বাংলাদেশকে। বাকি চার জয়ের অন্যতম সেরা জয়টা তো গেল ম্যাচটাই।৪ ওভার তিন বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল ব্যবধানে টি২০ ম্যাচে জয় পাওয়া নিঃসন্দেহে বিশাল অর্জন—তা তো আর বলার অপেক্ষা রাখে না।প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। ক্রিকেটে তো একদমই না। তাই ভালো’র চেয়ে আরও ভালো দিন আসবেই। আধার ঠেলে নতুন ভোরে রঙিন সূর্য হাসবেই।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।