খেলাধুলা
সিরাজের ঘড়ি ও ভারতের কোমর ভাঙ্গলেন জো রুট!
ওভারপ্রতি রান বিলিয়ে ইংলিশদের ১২তম খেলোয়াড় হয়ে উঠেছেন যেন। ২৬ ওভার বল করে সেঞ্চুরি পেরিয়ে যান, কিন্তু সেটা উইকেট নিয়ে নয়—রান হজমে!তবে ম্যাচের মধ্যেই ঘটে এক মজার ঘটনা। সিরাজের একটি ডেলিভারি রুটের প্যাডে লাগলে সঙ্গে সঙ্গে আবেদন করেন তিনি।
কিন্তু রুট আত্মবিশ্বাসী ছিলেন আউট নন, দৌড়ে সিঙ্গেল নিতে যান। সিরাজও তখন দুহাত প্রসারিত করে আবেদন করতে করতে পিছিয়ে যাচ্ছিলেন। সে সময় তার হাত গিয়ে লাগে রুটের ব্যাটে, আর তাতেই ছিঁড়ে গিয়ে খুলে যায় সিরাজের হাতঘড়ি। রুট ইচ্ছে করে করেননি, তবুও পরিস্থিতির কারণেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। দামি ঘড়িটা পড়ে গিয়ে সিরাজ পরে কুড়িয়ে তুলে নেন, আর তা ঠিক করার চেষ্টা করেন মাঠেই।
এদিকে রুটের সময় যেন সিরাজের উল্টো দিকে বইছে। এক ইনিংসেই টপকে গেছেন দ্রাবিড়, পন্টিং ও ক্যালিসকে। এখন তিনি টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তার সামনে কেবল শচিন টেন্ডুলকার। শচিনকে ছুঁতে চাই আরও ২৫১২ রান—পারবেন কি রুট? সময়ই হয়তো সে উত্তর দেবে, তবে আপাতত সিরাজকে বলা যায়, যার সময় খারাপ, তার ঘড়ি দিয়েই বা হবে কী? একদিকে ভারত, অন্যদিকে সিরাজ, ১৫০ রান করে সবার কোমর ভেঙ্গে সময় খারাপ করে দিয়েছেন রুট!
সম্পর্কিত
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







