হেড অফ ডিজিটাল মিডিয়া


ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসির ‘আসল’ বডিগার্ড—রদ্রিগো ডি পল! কাতার বিশ্বকাপের সময় থেকেই যিনি ছিলেন মেসির ছায়াসঙ্গী, এবার সেই ভরসার নামই যুক্ত হলো মায়ামির জার্সিতে। মাত্র ৩১ বছর বয়সেই ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত অনেকের কাছে অবাক করার মতো। শারীরিক ও পারফরম্যান্সের দিক থেকে এখনও শীর্ষ পর্যায়ে থাকা সত্ত্বেও, ডি পল ক্যারিয়ারের মুনাফা নয়, বেছে নিয়েছেন ভালোবাসা—মেসির পাশে থাকার সুযোগ। এজন্যই ইউরোপের আলো ঝলমলে মঞ্চ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, ইন্টার মায়ামির হয়ে।গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, মেসি হয়তো মায়ামি ছাড়তে চলেছেন। কারণ বিশ্বকাপ সামনে রেখে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে চাইছিলেন তিনি। তবে এই দুশ্চিন্তার মধ্যেই দৃশ্যপট বদলে দেয় ইন্টার মায়ামির পরিকল্পনা। মেসিকে শুধু দলে রাখাই নয়, তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতেও দৃঢ় প্রতিজ্ঞ ক্লাবটি। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দু রদ্রিগো ডি পল। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আপাতত ধারে এনেছে মায়ামি, ভবিষ্যতে স্থায়ী চুক্তির সম্ভাবনাও থাকছে। যদিও শুরুতে ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফারের কথা শোনা গিয়েছিল, শেষমেশ হয়েছে লোন চুক্তি। যা দলটির জন্য ইতিবাচক! নতুন ক্লাবে ডি পলের গায়ে উঠছে ৭ নম্বর জার্সি—জাতীয় দলে যেটি তার পরিচিত নম্বর। আগের ক্লাবে খেলতেন ৫ নম্বরে, তবে এবার সেই নম্বর বদলে যাচ্ছে। আর্জেন্টাইন সমর্থকরা এখন মুখিয়ে মেসি ও ডি পলকে একসাথে ক্লাবের জার্সিতে দেখার জন্য।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।