

মাঠে যেমন, মাঠের বাইরেও লিওনেল মেসি রেকর্ড গড়তে জানেন। সম্প্রতি মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি এই আর্জেন্টাইন মহাতারকা। তবে গ্যালারিতে উপস্থিত ছিলেন সতীর্থ রদ্রিগো ডি পলের প্রেজেন্টেশন দেখতে। আর ঠিক তখনই ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক নজরকাড়া দৃশ্য—মেসির হাতে থাকা বিলাসবহুল একটি ঘড়ি, যা মুহূর্তেই আলোচনায় চলে আসে।ঘড়িটির নাম রোলেক্স ডায়টোনা কসমোগ্রাফ ‘বার্বি’ মডেল, যা রোলেক্সের ইতিহাসে অন্যতম বিরল ও সংগ্রহযোগ্য কালেকশন। মাত্র ১০টি তৈরি করা হয়েছে এই মডেল, যার একটি এখন মেসির সংগ্রহে। এই ঘড়িটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট হলুদ সোনা দিয়ে। গোলাপি ডায়ালের সাথে মিলিয়ে ব্যবহার করা হয়েছে দুষ্প্রাপ্য গোলাপি নীলকান্ত (স্যাফায়ার), যা ঘণ্টার চিহ্ন হিসেবে বসানো। ঘড়ির বেজেল ও চারপাশ সাজানো হয়েছে ব্রিলিয়ান্ট-কাট হীরা দিয়ে, যা একে দিয়েছে অসাধারণ নান্দনিকতা।এই অনন্য ঘড়িটির মূল্য শুনলে চোখ কপালে উঠবে যেকারও—মেসির খরচ হয়েছে প্রায় ৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা! এ টাকায় অনায়াসেই কেনা সম্ভব বিলাসবহুল গাড়ি কিংবা একটি প্রাইভেট জেট।মেসির সংগ্রহে অবশ্য আরও বহু দুষ্প্রাপ্য ঘড়ি রয়েছে। রোলেক্স ছাড়াও বিভিন্ন লিমিটেড এডিশন ঘড়ির মালিক তিনি। ফুটবল মাঠের নায়ক হয়েও জীবনযাপন করেন অত্যন্ত সাধারণভাবে। তবে শৈল্পিক জিনিসের প্রতি তার ভালোবাসা যে গভীর, এই ঘড়িটিই যেন তার নিখুঁত প্রমাণ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।