

ম্যাচ শুরুর আগেই মাঠে ছিল বন্ধুত্বের রঙ। নেইমার আর ফিলিপে কৌতিনহো—দুজনের আলিঙ্গনে যেন ভেসে উঠেছিল ব্রাজিলের সোনালি স্মৃতি। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় ছিল হাসি-খুশির ঝলক, মনে হচ্ছিল পুরোনো দিনের মতো আজও তৈরি হবে দারুণ সব মুহূর্ত।কিন্তু খেলা গড়াতেই বদলে গেল দৃশ্যপট। যে নেইমার ম্যাচ শুরুর আগে বন্ধুর সঙ্গে খুনসুটি করেছিলেন, সেই নেইমারই ম্যাচ শেষে ভেঙে পড়লেন কান্নায়। কারণও যে ছোট নয়! নেইমারের সান্তোসকে একে একে ৬ গোল উপহার দিল প্রতিপক্ষ ভাস্কো দা গামা। আর এই ভরাডুবির পেছনে বড় ভূমিকা রাখলেন কৌতিনহো নিজেই—দুটি গোলের সঙ্গে তৈরি করলেন আরও আক্রমণের সুযোগ।রেলিগেশন লড়াইয়ে লজ্জার হারলিগ টেবিলের তলানিতে থাকা দুই দল—সান্তোস ও ভাস্কো দা গামা মুখোমুখি হয়েছিল রেলিগেশন এড়ানোর লড়াইয়ে। কিন্তু ফলটা ইতিহাস হয়ে গেল সান্তোসের জন্য—তাও নেতিবাচক ইতিহাস।১৮ মিনিটে পিতনের গোলে এগিয়ে যায় ভাস্কো। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই। তবে বিরতির পর ঝড় তুলল ভাস্কো। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড। এরপর ৫৪ মিনিটে কৌতিনহোর প্রথম গোল, ৬০ মিনিটে রায়ানের পেনাল্টি থেকে গোল, ৬২ মিনিটে কৌতিনহোর দ্বিতীয় গোল এবং ৬৮ মিনিটে টিকে টিকের গোল—সব মিলিয়ে ৬-০ তে গুঁড়িয়ে যায় নেইমারের সান্তোস।নেইমারের সবচেয়ে বড় হারচোটের সঙ্গে লড়াই করেই মাঠে নামছিলেন নেইমার। আগেও হেরেছেন তিনি, তবে ক্যারিয়ারে এত বড় ব্যবধানের হারের অভিজ্ঞতা ছিল না তার। তাই ম্যাচ শেষে চোখের জলে ভেসেই মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার।নেইমার বলেন— “আমি খুবই লজ্জিত। এরকম পারফরম্যান্সে পুরো ক্লাব হতাশ। সমর্থকদের অধিকার আছে আমাদের বিরুদ্ধে কথা বলার।”কোচ বরখাস্ত, সমর্থকদের প্রতিবাদভাস্কোর কাছে লজ্জাজনক হারের পরপরই বরখাস্ত করা হয়েছে সান্তোস কোচ ক্লেবার হাভিয়েরকে। সমর্থকরা ক্ষোভ প্রকাশে পিছপা হননি, স্ট্যান্ডে বসে জার্সির পেছন দিক ঘুরিয়ে দলের বাজে হালের প্রতিবাদ জানান তারা।একদিকে বন্ধুর হাসিতে উজ্জ্বল কৌতিনহো, অন্যদিকে অশ্রুসিক্ত নেইমার—মাঠে যেন ফুটে উঠল একই গল্পের দুই পিঠ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।