.jpg.webp&w=3840&q=75)

বন্যেরা বনেই সুন্দর, রদ্রিগো বেঞ্চেই! রিয়াল মাদ্রিদে থেকে যেতে চাইলে ব্রাজিলিয়ান তারকার ভাগ্যে হয়তো এখন শুধুই সাইড বেঞ্চ। তবে মাঠে নামার স্বপ্ন পূরণ করতে চাইলে তাকে খুঁজতে হবে নতুন ঠিকানা। ফুটবলের সেই চিরচেনা প্রবাদ—কারও পৌষ মাস, কারও সর্বনাশ—এবার যেন হুবহু মিলে গেছে সান্তিয়াগো বার্নাব্যুর গল্পে।রদ্রিগো যখন রিয়াল মাদ্রিদে আসেন, তখন তিনি ছিলেন প্রায় অখ্যাত এক ফুটবলার। কিন্তু মাদ্রিদে যোগ দিয়েই বদলে যায় তার ভাগ্য। দ্রুতই জায়গা করে নেন সমর্থকদের হৃদয়ে এবং রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ের নেপথ্য কারিগর হয়ে ওঠেন।কিন্তু সময়ের সাথে পাল্টেছে চিত্র। উজ্জ্বল সেই রদ্রিগো আজ যেন অতীতের গল্প। বিশেষ করে গত মৌসুম থেকেই তার অবস্থান ভীষণ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একসময় দলের অন্যতম ভরসা হলেও এখন বেঞ্চই তার স্থায়ী ঠিকানা। এটি কোচের কৌশলগত পরিকল্পনার জন্য নয়, বরং নিজের ফর্ম ও স্কিল হারিয়ে ফেলার কারণেই।পরিসংখ্যানই প্রমাণশেষ ২৭ ম্যাচে মাত্র একটি গোল করেছেন রদ্রিগো। গোলের সামনে তার সেই পুরনো ধার একেবারেই উধাও। ফলাফল—দলে তার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন।মাস্তানতুনোর আগমন: নতুন হুমকিএদিকে নতুন কোচ হিসেবে রিয়ালে এসেছেন জাবি আলোন্সো। দায়িত্ব নিয়েই দলে এনেছেন আর্জেন্টিনার বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তানতুনোকে। লিওনেল মেসির মত একই পজিশনে খেলা এই তরুণ ইতিমধ্যেই নিজের প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন, তিনি এসেছেন টিকে থাকার জন্য।রিয়ালের হয়ে শেষ পাঁচ ম্যাচে রদ্রিগো তিনটিতে ছিলেন বেঞ্চে, বাকি দুই ম্যাচ মিলিয়ে খেলেছেন মাত্র ২৭ মিনিট। বিপরীতে মাস্তানতুনো প্রথম ম্যাচেই ৬৮ মিনিটে নেমে দেখিয়েছেন আলো ঝলকানো পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই চাপ আরও বেড়ে গেছে রদ্রিগোর ওপর।সামনে কোন পথ?
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।