

মেসিহীন মায়ামির জয়, সুয়ারেজের জোড়া পেনাল্টিতে সেমিফাইনালে ডেভিড বেকহ্যামের দললিওনেল মেসি নেই। তাতেও জয় পেতে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি ইন্টার মায়ামির। ভাগ্য যেন পুরোপুরি ছিল তাদের পাশেই। ম্যাচে উপহার হিসেবে পাওয়া দুটি পেনাল্টি কাজে লাগিয়ে সহজেই সেমিফাইনালের টিকিট কেটে নিল ডেভিড বেকহ্যামের দল।অনেকে হয়তো বলবে, জয় এসেছে শুধু পেনাল্টির দয়ায়। তবে সমালোচকদের মনে রাখতে হবে একটি সত্যি—পুরো মৌসুমে মেজর লিগ সকারের ৩০ দলের মধ্যে একমাত্র ইন্টার মায়ামিই এমন দল, যারা একটি পেনাল্টিও পায়নি। মৌসুমজুড়ে সেই আক্ষেপেরই যেন প্রতিদান মিলল সেমিফাইনালের লড়াইয়ে এসে। এক ম্যাচেই ঘুরে গেল পুরো চিত্র—যারা মৌসুমজুড়ে একটিও পেনাল্টি পায়নি, তারাই কিনা একসাথে পেয়ে গেল দুটি!মায়ামির আক্রমণে সুয়ারেজের নেতৃত্বলিগস কাপে এদিন ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল মেক্সিকোর শক্তিশালী ক্লাব টাইগ্রেসের বিপক্ষে। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। তবে মেসির অনুপস্থিতি আক্রমণে প্রভাব ফেলছিল চোখে পড়ার মতো। সুযোগ তৈরি হলেও তা গোলমুখে পৌঁছাচ্ছিল না।তবে সব ঘাটতি পুষিয়ে দেন লুইস সুয়ারেজ। অভিজ্ঞ এই উরুগুইয়ান স্ট্রাইকার ছিলেন মায়ামির ভরসার নাম। গোলের সামনে উপস্থিতি, সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিপক্ষ ডিফেন্ডারদের চাপে ফেলার কৌশলে তিনি হয়ে ওঠেন ম্যাচের নায়ক।সুয়ারেজের জোড়া গোলযদিও ওপেন প্লে থেকে গোল পাননি, তবুও দলের প্রথম লিড এনে দেন তিনিই। ম্যাচের ২০ মিনিটে বক্সে আলবার উদ্দেশ্যে বল বাড়ান সুয়ারেজ। আলবা ফেরত দেওয়ার চেষ্টা করলে বল আঘাত করে প্রতিপক্ষের হাতে। রেফারি সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ।প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। তবে দ্বিতীয়ার্ধে লড়াই জমে ওঠে। ৬৭ মিনিটে মায়ামির দুই ডিফেন্ডারকে কাটিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড এঞ্জেল কোরেয়া গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন টাইগ্রেসকে।কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে আবারও বিতর্ক। ডি পলের শট গিয়ে প্রতিপক্ষের হাতে লাগলেও প্রথমে পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের সাহায্যে সেটি নিশ্চিত হয়। আর দ্বিতীয়বারও সুযোগ হাতছাড়া করেননি সুয়ারেজ। তার শটে গোল পেয়ে যায় মায়ামি।শেষ পর্যন্ত দুই-এক ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। আর সেই সঙ্গে নিশ্চিত করে লিগস কাপের সেমিফাইনালের টিকিট।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।