

ওয়েস্ট হামের মাঠে দারুণ এক ম্যাচে গোল উৎসব করেছে চেলসি। লন্ডনের ব্লুজরা ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ঘরের দলকে উড়িয়ে দিয়ে। এই জয়ে সবচেয়ে বড় অবদান লাতিন আমেরিকার দুই পরাশক্তি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়দের।ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি চেলসির জন্য। মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। দলের নাম্বার টেন লুকাস পাকুয়েতা বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান। দুরপাল্লার এই শট অনেকটা লিওনেল মেসির স্টাইলে নেওয়া, যা মুহূর্তেই দর্শকদের মুগ্ধ করে।তবে পিছিয়ে পড়া চেলসি সমতায় ফিরতে সময় নেয় মাত্র ৯ মিনিট। ১৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো গোল করে দলকে ফিরিয়ে আনেন খেলায়। এরপর ২৩ মিনিটে তিনি অ্যাসিস্ট করেন পেদ্রো নেতোকে, যিনি গোল করে স্কোরলাইন ২-১ করেন।৩৪ মিনিটে চেলসি আরও এগিয়ে যায়। এবার গোল করেন আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ। দুর্দান্ত কীর্তি দেখান তরুণ ব্রাজিলিয়ান এস্তেভাও উইলিয়ান, যিনি দুইজন খেলোয়াড় কাটিয়ে নিখুঁত পাস বাড়িয়ে দেন ফার্নান্দেজের উদ্দেশ্যে। এক টাচে বল জালে জড়াতে ভুল করেননি এঞ্জো। এস্তেভাও প্রমাণ করলেন কেন ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তাকে কিনে রেখেছিল চেলসি।দ্বিতীয়ার্ধেও আক্রমণ থামায়নি ব্লুজরা। আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে তারা। ম্যাচ শেষে স্কোরলাইন দাঁড়ায় ৫-১ এ, আর এই জয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়দের অবদান ছিল সরাসরি চার গোলে।এঞ্জো ফার্নান্দেজ, জোয়াও পেদ্রো ও এস্তেভাও উইলিয়ানের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই মৌসুমের প্রথম জয় তুলে নেয় চেলসি। গত মৌসুমে দুটি শিরোপা জেতার পর এবারের মৌসুমে তাদের চোখ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাওয়ার দিকে। আর ওয়েস্ট হামের মাঠে এমন একতরফা জয় নিঃসন্দেহে সেই স্বপ্নপূরণের পথে বড় আত্মবিশ্বাস যোগাবে ব্লুজদের।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।