

নতুন মৌসুম, নতুন গল্প। ইউরোপ ছেড়ে শৈশবের ঘরে ফেরা, আর ফিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাঞ্জেল ডি মারিয়া। রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম বড় মঞ্চে নামতেই তাক লাগালেন আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে।আর্জেন্টাইন লীগে রোজারিও সেন্ট্রাল মুখোমুখি হয়েছিল নিউয়েল ওল্ড বয়েজের। ম্যাচজুড়ে চলে সমানে-সমান লড়াই। প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য, দ্বিতীয়ার্ধও যখন শেষের পথে, তখনও কোনো দল পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। দর্শকরা ভেবেছিলেন, গোলশূন্য ড্র নিয়েই শেষ হবে লড়াই।কিন্তু ঠিক তখনই হাজির হয় ডি মারিয়ার জাদু। ৮০ মিনিটে বক্স থেকে প্রায় ৩৫ গজ দূরে ফ্রি-কিক পায় রোজারিও। এতটা দূরত্ব দেখে প্যারাগুয়ের গোলরক্ষক হুয়ান এস্পিনোলা ছিলেন নির্ভার। মনে হয়েছিল, এমন জায়গা থেকে গোল করা অসম্ভব।কিন্তু ডি মারিয়া তো অন্য পথের পথিক! আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে নিলেন শট। বল বাঁক খেয়ে উড়ে গেল পোস্টের দিকে, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও কিছু করার ছিল না। মুহূর্তেই বল জড়িয়ে গেল জালে।গোল হতেই শুরু হলো ডি মারিয়ার বুনো উল্লাস। বল জালে ঢোকার আগেই দৌড় শুরু করেছিলেন তিনি, জার্সি খুলে ছুটলেন দর্শকদের দিকে। পেছনে ছুটে এলেন সতীর্থরাও। উদযাপন শেষে অবশ্য জার্সি খোলার অপরাধে দেখলেন হলুদ কার্ড। কিন্তু তখন আর তাতে কিছু আসে যায় না—কারণ তার গোলেই নিশ্চিত হয়েছে রোজারিওর ১-০ ব্যবধানের জয় এবং পূর্ণ ৩ পয়েন্ট।ইউরোপ থেকে ঘরে ফেরা এই ডি মারিয়া যেন রোজারিওতে নতুন এক জোয়ার বইয়ে দিয়েছেন। শুধু মাঠেই নয়, তার আগমনে বদলেছে গ্যালারির ইতিহাসও। এক দশক পর প্রতিপক্ষ সমর্থকরাও পাচ্ছেন এওয়ে ম্যাচে উপস্থিত থাকার সুযোগ। আর মাঠে তার এমন জাদুকরি ফুটবল দেখলে, বোঝাই যায়—এই প্রত্যাবর্তন শুধু আবেগ নয়, রোজারিওর জন্য আস্থারও নাম ডি মারিয়া।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।