

ফুটবলের নাটকীয়তায় রেফারির সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে পারে, সেটি আবারও দেখা গেল দুটি ভিন্ন ম্যাচে। তবে মজার বিষয় হলো—একজন রেফারি চেষ্টা করলেন বার্সেলোনাকে হারাতে, আরেকজন যেন চেয়েছিলেন রোনালদোকে শিরোপা পাইয়ে দিতে। কিন্তু শেষ পর্যন্ত দুজনের চেষ্টাই হলো ব্যর্থ!বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনলেভান্তের বিপক্ষে ম্যাচে ঘটে বিতর্কিত ঘটনা। লুইস মোরালেসের শট গিয়ে লাগে আলেহান্দ্রো বালদের হাতে। খেলোয়াড়দের কেউই আবেদন না করলেও রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ আগ বাড়িয়ে VAR দেখেন। রিপ্লেতে দেখা যায়—বল লেগেছে শরীর বরাবর থাকা হাতে, যা নিয়ম অনুযায়ী হ্যান্ডবল নয়। তবুও তিনি বাঁশি বাজিয়ে দেন পেনাল্টির জন্য। মোরালেস গোল করে ব্যবধান ২-০ করেন, প্রথমার্ধেই ধাক্কা খায় বার্সা।কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ৪৯ মিনিটে পেদ্রির দূরপাল্লার শটে ব্যবধান কমায় বার্সেলোনা। তিন মিনিট পর ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে কাতালানরা। অতিরিক্ত সময়ে আসে নাটকীয় মুহূর্ত—লামিন ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ইলগেজাবাল। তাতে ২-০ থেকে অবিশ্বাস্যভাবে ৩-২ এ জয় ছিনিয়ে নেয় বার্সা। রেফারির সব প্রচেষ্টা ব্যর্থ করে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।রোনালদোর ফাইনাল অভিশাপঅন্যদিকে সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল আহলি। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো, যা ছিল আল নাসরের হয়ে তার শততম গোল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আহলি।৮৩ মিনিটে ব্রোজোভিচ গোল করে শিরোপার স্বপ্ন দেখায় আল নাসরকে। তবে ৮৯ মিনিটে আবারও সমতায় ফেরে আহলি। নির্ধারিত সময়ে খেলা শেষ হলে গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের খেলায় ৫-৩ ব্যবধানে হেরে যায় রোনালদোর দল। ফলে সৌদিতে এসেও এখনো কোনো অফিসিয়াল ট্রফি ছুঁতে পারলেন না রোনালদো।দুটি চেষ্টা, একই ফলাফলএক রেফারি চেয়েছিলেন বার্সেলোনাকে হারাতে, কিন্তু পারেননি। অন্য রেফারি চেয়েছিলেন রোনালদোকে শিরোপা এনে দিতে, সেখানেও হলো ব্যর্থতা। ফুটবলের মঞ্চে তাই আবারও প্রমাণিত হলো—রেফারির সিদ্ধান্ত যত বিতর্কই হোক, শেষ পর্যন্ত মাঠের খেলোয়াড়রাই লিখে দেন ম্যাচের ভাগ্য।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।