

একটা ট্রফি রোনালদোর হাতে তুলে দিতে কত চেষ্টাই না করছে সৌদি আরব। যার জন্য পুরো বিশ্বের চোখ এখন সৌদি প্রো লিগের দিকে, সেই রোনালদোর হাতে ট্রফি না থাকাটা যেন বেমানান। আর তাই তো সর্বোচ্চ চেষ্টা চালিয়েই যাচ্ছে তারা। তবে ভাগ্য এখনো সহায় হচ্ছে না। শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্নটা তাই অধরাই থেকে যাচ্ছে।সাম্প্রতিক সৌদি সুপার কাপের ফাইনালে রোনালদোর আল নাসর হেরেছে আল আহলির কাছে। ম্যাচে সহায়তার অংশ হিসেবে একটি পেনাল্টিও পেয়েছিল তারা, যেখান থেকে গোল করেন রোনালদো। কিন্তু সেটাই শেষ পর্যন্ত শিরোপা এনে দিতে পারেনি। আসলে ফুটবলে পেনাল্টি পাওয়া মানেই যে জয়ের নিশ্চয়তা নয়, সেটা আবারও প্রমাণ হলো এই ম্যাচে। ফাইনালের মতো আসরে জয়ী হতে হলে টাইব্রেকারে নিজেদের সেরাটা দিতে হয়। যেমনটা দেখা গিয়েছিল মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে কিংবা রোনালদোর এই ম্যাচেই। দু’টি উদাহরণই বলে দিচ্ছে—শেষ হাসি হাসতে হলে শুধু পেনাল্টি নয়, টাইব্রেকারের চাপ সামলানোই আসল দক্ষতা।অনেকে ভাবতে পারেন, শুধু ফাইনালে একটি পেনাল্টি দিয়েই রোনালদোকে সাহায্য করা হয়েছে। কিন্তু সেটা পুরোপুরি ভুল। আসলে গত তিন মাস ধরেই তাকে ঘিরে চলছে বিশেষ আয়োজন। মৌসুম শেষে রোনালদো সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছিলেন, হয়তো আল নাসর ছাড়বেন। কিন্তু দ্বিগুণ বেতনের প্রস্তাবে থেকে যান ক্লাবেই। এরপর নিয়মিতই পাচ্ছেন বাড়তি সুবিধা। তবুও তার হাতে উঠছে না কাঙ্ক্ষিত ট্রফি।আরও শক্তিশালী দল গড়ার জন্য রোনালদোর চাওয়া অনুযায়ী দলে ভিড়ানো হয়েছে কিংসলে কোম্যান, জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্টিনেজের মতো তারকা। এমনকি প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালও যেন পরোক্ষভাবে তাকে সহায়তা করেছে। মৌসুম শুরুতে নিজেদের কোচ জর্জ জেসুসকে ছেড়ে দিয়েছে, যিনি চলে গেছেন আল নাসরে।সৌদি সুপার কাপও আয়োজন করা হয়েছে ৪ দলের। এখানে খেলার কথা ছিল আল হিলালের, কিন্তু ব্যস্ত সূচির অজুহাতে তারা নাম প্রত্যাহার করে নেয়। মজার ব্যাপার হলো, সেই জায়গায় সুযোগ পায় আল আহলি—আর তারাই শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপা!সব আয়োজন, সব চেষ্টার পরও রোনালদোর হাতে ট্রফি উঠছে না। সৌদি আরব যেন সব দিক থেকেই চেষ্টা করছে, কিন্তু ভাগ্য এখনো সায় দিচ্ছে না। তাই শিরোপা দেখা যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে পর্তুগিজ সুপারস্টারের জন্য।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।