হেড অফ ডিজিটাল মিডিয়া


আগামী বিশ্বকাপের টিকিট অনেক আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে সামনের মাসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো নিয়ে খুব একটা চাপ নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এমন সময়ে কোচ কার্লো আনচেলত্তি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, যা আবারও প্রমাণ করেছে—রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্পর্ক অন্য রকম।রিয়ালের খেলোয়াড়দের বিশ্রামবাছাইপর্বের জন্য ঘোষিত দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে। আনচেলত্তি কেবল নিজের চাকরি কিংবা ব্রাজিল জাতীয় দলের কথা ভাবেননি, ভেবেছেন রিয়াল মাদ্রিদের কথাও। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়দের ফিট রাখা ক্লাবের জন্য সবচেয়ে জরুরি। তাই ভিনিসিয়াস জুনিয়র ও এদার মিলিতাওকে স্কোয়াডে ডাকেননি তিনি। তাদের বিশ্রামের সুযোগ করে দিয়েছেন, যেন ক্লাবের হয়ে মাঠে নেমে সেরাটা দিতে পারেন।অন্যদিকে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় বাদ পড়েছেন এন্ড্রিক ও রদ্রিগোও। বেশিরভাগ সময় বেঞ্চেই কাটানোয় হারিয়েছেন ফর্মের ধারাবাহিকতা, ফলে জায়গা হয়নি জাতীয় দলেও।নেইমারের ধাক্কাদলের জন্য সবচেয়ে বড় ধাক্কা অবশ্য নেইমারকে হারানো। চোট থেকে ফেরার সম্ভাবনা ছিল তার, তবে দল ঘোষণার আগের দিনই আবারও হালকা ইনজুরিতে পড়েন তিনি। যদিও চোট গুরুতর নয়, তবে কোচ আনচেলত্তি ঝুঁকি নিতে চাননি। সংবাদ সম্মেলনে তিনি বলেন— “নেইমার গত সপ্তাহে একটি হালকা চোট পেয়েছে। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই এমন খেলোয়াড় দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারও সন্দেহ নেই, তবে আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই।”অন্যদের সুযোগ, এডারসনের শেষ?রিয়ালের খেলোয়াড়দের বিশ্রাম দিলেও দলে ডাকা হয়েছে বার্সেলোনার উইঙ্গার রাফিনহাকে। বিশ্রামের সুযোগ মেলেনি তার। এদিকে ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসন মোরায়েস বাদ পড়েছেন দল থেকে। ইউরোপে যেমন তার অধ্যায় শেষের পথে, তেমনি জাতীয় দলেও হয়তো ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে তার।সব মিলিয়ে তেমন কোনো বড় চমক নেই আনচেলত্তির দলে।সামনে দুটি ম্যাচআগামী ৫ সেপ্টেম্বর চিলি এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াড এক নজরে—গোলকিপার:আলিসন বেকার, বেন্তো, হুগো সাউজা।ডিফেন্স:আলেক্সসান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্টোস, ফ্যাব্রিজিও, ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনোস, ভেন্দারসন, ওয়েসলি।মাঝমাঠ:আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা।আক্রমণভাগ:এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস হেনরিক, ম্যাথেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।