

ক্রিকেট মানেই অনিশ্চয়তা, অঘটনের খেলা। মাঝে মধ্যেই এমন সব বিরল রেকর্ড গড়ে ওঠে, যা বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। এক ওভারে ছয় ছক্কা হাঁকানো যেমন ইতিহাসের অংশ, এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক বিস্ময়কর ঘটনা—এক বলে তিন ছক্কা!ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ঘটেছে এই অদ্ভুত কাণ্ড। যেখানে বর্তমানে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। সেন্ট লুসিয়া কিংসের হয়ে বল করতে নেমে এক বলে ২২ রান খরচ করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশান থমাস। কীভাবে সম্ভব হলো?ঘটনাটি ঘটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে। ইনিংসের ১৫তম ওভারে থমাসের করা এক বল থেকে রোমারিও শেফার্ড হাঁকান টানা তিনটি ছক্কা!ওভারের প্রথম দুই বল ছিল স্বাভাবিক। শেফার্ড প্রথমে ডট খেলেন, পরের বলে চার। তৃতীয় বলেই শুরু হয় নাটকীয়তা। সেই বলটি আসলে ছিল ‘নো’। নিয়ম অনুযায়ী অতিরিক্ত রান তো মিললই, সঙ্গে এলো ফ্রি হিট। কিন্তু ফ্রি হিটের সেই বলও গেল ওয়াইড হয়ে—ফল আরও একটি রান ও আবারও ফ্রি হিট বহাল।এরপর থমাস করেন আরেকটি নো বল, শেফার্ড সেটি কাজে লাগিয়ে মারেন বিশাল ছক্কা। একইভাবে পরের বলও নো বল, আবারও ছক্কা! যেহেতু নো বল হচ্ছিল, তাই ফ্রি হিট শেষ হচ্ছিল না। টানা তৃতীয় ফ্রি হিটেও শেফার্ড বল গ্যালারিতে পাঠান। অর্থাৎ এক বল থেকে তিনবার ব্যাট চালিয়ে মারেন তিনটি ছক্কা।এই এক বলে আসে ২২ রান—তিন ছক্কায় ১৮, তিনটি নো বলে ৩, আর একটি ওয়াইডে ১। ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদও থেমে থাকেননি, তিনিও মারেন ছক্কা। সব মিলিয়ে সেই ওভারে খরচ হয় ৩৩ রান।মুহূর্তেই ক্রিকেটবিশ্বে আলোড়ন তোলে এই অবিশ্বাস্য ঘটনা। এক বল থেকে তিন ছক্কা—ক্রিকেট ইতিহাসে বিরলই নয়, বরং অনন্য এক কীর্তি হয়ে থাকবে সিপিএলের স্মরণীয় অধ্যায়ে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।