.jpg.webp&w=3840&q=75)

সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরুর এক সপ্তাহও হয়নি, এর মধ্যেই দুটি পেনাল্টি গোল করে ফেলেছেন রোনালদো। নিজেদের শেষ ম্যাচে, অর্থাৎ লিগের উদ্বোধনী ম্যাচেই আবারও স্পট কিক থেকে গোল পান পর্তুগিজ সুপারস্টার। ম্যাচের ৫৪ মিনিটে সুযোগ পেয়ে অভিজ্ঞতার পরিচয় দিয়ে সফলভাবেই জালে পাঠান বল। গোলের পর স্বভাবসুলভ ভঙ্গিতে উদযাপন করে মাতিয়ে তোলেন সমর্থকদের।ফেলিক্সের হ্যাটট্রিক, তবু আলোচনায় রোনালদোআল তাইয়ুনের বিপক্ষে আল নাসরের হয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন রোনালদোর স্বদেশী জোয়াও ফেলিক্স। তবুও আলোচনার কেন্দ্রে ছিলেন রোনালদোই। কারণ, সৌদি আরব আসার পর থেকে পেনাল্টি যেন তার ভাগ্যের সঙ্গী হয়ে আছে। পরিসংখ্যানই বলে দিচ্ছে সব। এদিনও আল তাইয়ুনের সাথে পেনাল্টি হতে গোল করেন তিনি, তাতে দল জয় পায় ৫-০ গোলে। এটি ছিল নতুন মৌসুমে তার দ্বিতীয় গোল, এবং দুইটিই এসেছে পেনাল্টি থেকে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১০টি পেনাল্টি নিয়েছেন রোনালদো, যার মধ্যে গোল করেছেন ১৭৭ বার। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর এবং জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি গোলের মালিকও তিনি।হাজার গোলের পথে?শিরোপা জেতানো না হলেও গোলের ধারায় কোনো কমতি রাখছেন না রোনালদো। যেভাবে সৌদিতে নিয়মিত পেনাল্টি পাচ্ছেন, তাতে শিগগিরই হয়তো ২০০ পেনাল্টি গোল স্পর্শ করে ফেলবেন তিনি। আর সব মিলিয়ে হাজার গোলের রেকর্ড? সেটিও যেন কেবল সময়ের অপেক্ষা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।