

ক্রিকেটকে একসময় বলা হতো ভদ্রলোকের খেলা। এখন সেটি ক্রমে রূপ নিয়েছে টাকার খেলায়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জৌলুস, বিপুল অর্থ আর ঝলমলে আয়ে অনেক ক্রিকেটারই জাতীয় দলের জার্সির চেয়ে ফ্র্যাঞ্চাইজি জার্সিকেই বেছে নিচ্ছেন বেশি। অল্প বয়সেই কোটি কোটি টাকা রোজগার করছেন অনেকে। ফলে দেশের হয়ে খেলার প্রেরণা যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের উদাহরণই ধরা যায়। দেশের হয়ে নিয়মিত খেলতে অনীহা, আগে অবসর নিয়ে বিশ্বজুড়ে লিগ খেলে অর্থ উপার্জন—এসব এখন অনেকটা স্বাভাবিক চিত্র। দূরে যাওয়ার দরকার নেই, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকেও পাওয়া যায় না টেস্ট ক্রিকেটে। তার ভাষায়, টেস্ট খেলা নাকি তার ভালো লাগে না! অথচ ফ্র্যাঞ্চাইজি লিগের মোটা অঙ্কের টাকার জন্য তিনি সবসময় প্রস্তুত।এমন বাস্তবতায় যখন পুরো ক্রিকেট বিশ্বই অর্থলোভের অন্ধকারে নিমজ্জিত, তখন এক ক্রিকেটারের সিদ্ধান্ত সত্যিই ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার মিচেল স্টার্ক। সাম্প্রতিক সময়ে তিনি ঘোষণা দিয়েছেন, আর আন্তর্জাতিক টি২০ ক্রিকেট খেলবেন না। তার মনোযোগ এখন পুরোপুরি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে। যেখানে অন্যরা অর্থকে প্রাধান্য দেন, সেখানে স্টার্ক দেখালেন দেশ ও ফরম্যাটের প্রতি দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত।আইপিএল এড়িয়ে ৯ বছর!আইপিএল খেলার স্বপ্ন দেখে না, এমন ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর। মাত্র দুই মাসের টুর্নামেন্টে যে অর্থ উপার্জন করা যায়, তা দেশের হয়ে খেলে অনেকে ১০ বছরেও পান না। অথচ স্টার্ক ভিন্ন পথ বেছে নিয়েছেন। ২০১৫ সালেই তিনি ঘোষণা দেন—শরীরকে সতেজ রেখে দেশের হয়ে খেলাই তার লক্ষ্য। সেই লক্ষ্যে আইপিএল থেকে নিজেকে দীর্ঘ নয় বছর দূরে রেখেছেন তিনি।ভাবা যায়? যেখানে আইপিএলের জন্য অনেকে বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ান, কেউ কেউ অবসর পর্যন্ত নেন, সেখানে স্টার্ক দেশের জন্যই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এড়িয়ে গেছেন।টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেটস্টার্কের কাছে দেশের হয়ে খেলার সবচেয়ে বড় গর্ব টেস্ট ক্রিকেট। তিনি বিশ্বাস করেন, ক্রিকেটের প্রকৃত রূপ সাদা পোশাকের খেলাতেই। অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, টেস্ট খেলাটাই তার স্বপ্ন। সেই স্বপ্নকে টিকিয়ে রাখতেই টি২০ ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। এখন তার লক্ষ্য সামনে থাকা ওয়ানডে সিরিজ, মর্যাদাপূর্ণ অ্যাশেজ ও ভারত সিরিজ।স্টার্ক মানেই সেলফলেস ক্রিকেটারযখন বেশিরভাগ ক্রিকেটার অর্থ আর ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেন, সেখানে স্টার্ক নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশের জন্য। অর্থের মোহ, ঝনঝনানি কিংবা ফ্র্যাঞ্চাইজি প্রলোভন তার কাছে গুরুত্বহীন। দেশের জার্সিই তার কাছে সর্বোচ্চ।আর তাই তো মিচেল স্টার্ককে আলাদা করে সম্মান করা হয়। তিনি শুধু একজন ফাস্ট বোলার নন, বরং একজন সেলফলেস ক্রিকেটারের প্রতীক—যার মতো উদাহরণ আজকের ক্রিকেট বিশ্বে সত্যিই বিরল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।