হেড অফ ডিজিটাল মিডিয়া


নিউ ইয়র্ক এফসির মাঠে মেজর লিগের প্লে-অফ নিশ্চিত করার লড়াইয়ে নামা ইন্টার মায়ামি পেয়েছে বড় জয়। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নৈপুণ্যে ৪-০ গোলের ব্যবধানেই হার মানতে হলো স্বাগতিকদের।ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ৪৩ মিনিটে। মেসির বাড়ানো বল পেয়ে যখন গোলের দিকে ছুটছিলেন রদ্রিগেজ, তখনই এক অনন্য দৃশ্য—শট নেয়ার আগেই দুই হাত উঁচিয়ে উদযাপন শুরু করে দেন মেসি! যেন আগেই বুঝে গিয়েছিলেন, এই সুযোগ রদ্রিগেজ হাতছাড়া করবেন না। শেষ পর্যন্ত গোল হয়েই যায়, মান রাখেন রদ্রিগেজ।দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির জাদু। ৭৪ মিনিটে মাঝমাঠ থেকে সার্জিও বুস্কেটসের পাস পান তিনি। দারুণ দক্ষতায় প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ শটে জালে পাঠান বল। ক্যারিয়ারের এটি তার ৮৮৩তম গোল।এরপর ডি পলের ফাউলে পাওয়া পেনাল্টি নিতে পারতেন নিজেই। তবে হ্যাট-ট্রিকের সুযোগ থাকলেও সেটি তুলে দেন সতীর্থ লুইস সুয়ারেজের হাতে, যিনি গত তিন ম্যাচে গোলের দেখা পাননি। আত্মবিশ্বাস ফিরে পেতে গোলটি জরুরিই ছিল উরুগুইয়ান তারকার জন্য। শেষ দিকে, ৮৬ মিনিটে আবারও নিজের নাম লেখান স্কোরশিটে। দুইজন ডিফেন্ডার কাটিয়ে ডান পায়ের শটে দ্বিতীয়বারের মতো জালে বল জড়ান মেসি।শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। আর এই জয়ের মাধ্যমেই নিশ্চিত হয় তাদের মেজর লিগের প্লে-অফের টিকিট।মেসি যেন আরও একবার প্রমাণ করে দিলেন—তার কাছে ব্যক্তিগত রেকর্ড নয়, দলের জয়ই সবচেয়ে বড়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।