হেড অফ ডিজিটাল মিডিয়া


ভারতকে নাগালে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। তবে ফাইনাল খেলার স্বপ্ন এখনো বেঁচে আছে। খুব জটিল কিছু নয়, এক সমীকরণই যথেষ্ট—আজ পাকিস্তানকে হারালেই ফাইনালে উঠবে বাংলাদেশ। যেখানে আবারো মুখোমুখি হবে ভারতের। কারণ অভিষেক শর্মার নেতৃত্বে ভারত ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ফাইনালে।এশিয়া কাপের এবারের আসর প্রায় শেষ পর্যায়ে। সুপার ফোরে উঠেছিল চার দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এরই মধ্যে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে। ভারত ফাইনালে, আর বাকি দুই দল পাকিস্তান ও বাংলাদেশের ভাগ্য ঝুলছে একই সূতায়। আজকের ম্যাচে নির্ধারণ হবে দ্বিতীয় ফাইনালিস্ট।গ্রুপপর্বেই বাংলাদেশ বিদায় করে দিয়েছে আফগানিস্তানকে, যাদের এগিয়ে রেখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপর দ্বিতীয় রাউন্ডের শুরুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয় টাইগাররা। যদিও ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সমীকরণ দাঁড়িয়েছে অনেক সহজভাবে—আজ পাকিস্তান বনাম বাংলাদেশই হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল।পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে আছে পাকিস্তান। তবে আজকের ম্যাচে রান রেটের হিসাবের দরকার পড়বে না। জয়ী দল সরাসরি ফাইনালে, পরাজিত দল শ্রীলঙ্কার সঙ্গী হয়ে দেশে ফেরার বিমানে উঠবে।তবে সূচির কারণে বাংলাদেশ রয়েছে খানিকটা অসুবিধায়। ভারতের বিপক্ষে ম্যাচের পর একদিনও বিশ্রাম পায়নি তারা। টানা দ্বিতীয় দিনে খেলতে হচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। বিপরীতে পাকিস্তান একদিনের বিশ্রাম ও পরিকল্পনার সময় পেয়েছে। এ নিয়ে ইতোমধ্যেই হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।তবুও হাল ছাড়ছে না টাইগাররা। পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার ঘোষণা এসেছে সরাসরি টিম ম্যানেজমেন্ট থেকেই। ভারতের বিপক্ষে বিশ্রামে থাকা চারজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে অধিনায়ক লিটন দাসের খেলা এখনো অনিশ্চিত। চোট কাটিয়ে তিনি মাঠে নামতে পারলে ফাইনালের স্বপ্ন আরও জোরদার হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।