

বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। প্রায়ই অভিযোগ ওঠে, তিনি নাকি দেশের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি মনোযোগী। কিন্তু কাটার মাস্টার কখনওই এসব সমালোচনার জবাব মুখে দেননি, দিয়েছেন মাঠের পারফর্ম্যান্স দিয়ে। আর ২০২৫ সালের এশিয়া কাপ যেন তার ফেরার ঘোষণা— “মুস্তাফিজ ইজ ব্যাক”!এবারের এশিয়া কাপে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন ফিজ। ডেথ ওভারে হোক কিংবা মিডল ওভারে— সর্বত্রই ছিলেন কার্যকর। গড়ে প্রতি ১৫ বলে তুলে নিয়েছেন একটি করে উইকেট। মাত্র ১৯ এভারেজে ৬ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট, যা তাকে রেখেছে উইকেটশিকারির তালিকায় চতুর্থ স্থানে। তবে সংখ্যার দিক থেকে তিনি যৌথভাবে দ্বিতীয়, কারণ তার সমান উইকেট আছে শাহিন আফ্রিদি ও জুনায়েদ সিদ্দিকির ঝুলিতেও।সবচেয়ে বড় কথা, পারফর্ম্যান্সে ছাড়িয়ে গেছেন বড় বড় নামদের। ওয়ানিন্দু হাসারাঙ্গা থেমেছেন ৮ উইকেটে, আর ভারতের জসপ্রিত বুমরাহ নিয়েছেন মাত্র ৫ উইকেট। অথচ ফিজ একাই প্রমাণ করেছেন, তিনি এখনও বিশ্বের সেরা ডেথ বোলারদের একজন।তার এই ধারাবাহিক সাফল্যের পুরস্কারও মিলেছে। সদ্য ঘোষিত আইসিসি র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন টি২০ বোলারদের তালিকার ৯ নম্বরে। পথে টপকেছেন জোফরা আর্চার, আর্শদ্বিপ সিং, আক্সার প্যাটেল ও রাভি বিষ্ণয়দের মতো তারকাদের। বর্তমানে তার চেয়ে অনেক পেছনেই আছেন জস হ্যাজলউড, প্যাট কামিন্স ও বুমরাহর মতো নামীদামী পেসাররা।টি২০ ক্রিকেটে ইতোমধ্যেই ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ। পরিসংখ্যান বলছে, তিনি শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার। সমালোচকরা হয়তো এখনো প্রশ্ন তুলবেন, তবে ফিজ নিজের বোলিংয়েই দিয়েছেন জবাব— “আমি এখনও শেষ হইনি।”
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।