হেড অফ ডিজিটাল মিডিয়া


ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হলেও এবারের এশিয়া কাপে ভারতের আচরণে সেই ধারণা নিয়ে উঠেছে প্রশ্ন। পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো, কথা না বলা, এমনকি ফাইনালের আগে ফটোসেশনে অনুপস্থিত থাকার মতো একাধিক দৃষ্টিকটু ঘটনায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারা।ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের ইতিহাসে নবম এশিয়া কাপের শিরোপা জিতলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই দেখা দেয় সবচেয়ে বড় নাটক। এসিসি প্রেসিডেন্ট পাকিস্তানি মহসীন নাকভির হাত থেকে ট্রফি বা পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় খেলোয়াড়রা। ঘণ্টাব্যাপী অচলাবস্থার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকেই বেশিরভাগ খেলোয়াড় পুরস্কার নেন।তবে ট্রফি গ্রহণের ক্ষেত্রে অনড় ছিল ভারত। নাকভি ট্রফি দেওয়ার চেষ্টা করলেও ভারতীয়রা তা নিতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাকভি। ধারাভাষ্যকার ঘোষণা দেন— “ভারত যেহেতু ট্রফি নিচ্ছে না, এখানেই শেষ হচ্ছে অনুষ্ঠান।”পরবর্তীতে দেখা যায়, ট্রফি ছাড়াই ভারতীয়রা উদযাপন করছে নিজেদের চ্যাম্পিয়নশিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ছবি প্রকাশ করে তার সঙ্গে ট্রফির ইমোজি জুড়ে দিয়ে যেন তারা বিষয়টিকে আরও বিদ্রূপাত্মক করে তোলে।খেলা শেষে ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা মন্তব্য করেন, “পুরো টুর্নামেন্ট অসাধারণ হয়েছে, তবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিতই হয়নি।”অন্যদিকে এসিসি প্রেসিডেন্ট নাকভি পাল্টা দাবি করেছেন, “আমাদের কাছেই ট্রফি আছে, কারণ আমরাই আসল চ্যাম্পিয়ন। যদি ভারত বলে তারা জিতেছে, তবে জিজ্ঞেস করুন তাদের ট্রফি কোথায়!”এশিয়া কাপের এই অঘটন ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে জায়গা করে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।