হেড অফ ডিজিটাল মিডিয়া


রের মাঠে দারুণ এক সুযোগ ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামির সামনে। সাপোর্টারস শিল্ডের লড়াইয়ে টিকে থাকতে দরকার ছিল জয়। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। ৮ গোলের রোমাঞ্চকর থ্রিলারে ৫-৩ ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক শিকাগো। মাত্র ১১ মিনিটেই দাভিলার গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩১ মিনিটে ডিন ও ৪৩ মিনিটে রমিনিগ কউনামের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। যদিও ৩৯ মিনিটে আভিলেস একটি গোল শোধ দেন মায়ামির হয়ে।দ্বিতীয়ার্ধে ফিরে একাই দলকে ম্যাচে ফেরান লুইস সুয়ারেজ। ৫৭ মিনিটে একটি ও ৭৪ মিনিটে আরও একটি গোল করে ম্যাচে সমতা আনেন তিনি—৩-৩। তখন মনে হচ্ছিল, ইন্টার মায়ামি হয়তো দুর্দান্ত এক কামব্যাক করবে।কিন্তু গল্প বদলে যায় মুহূর্তেই। মাত্র ৩ মিনিটের ব্যবধানে শিকাগো আবারও ছিনিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। ৮০ মিনিটে রেনল্ডস ও ৮৩ মিনিটে গুতিয়েরেজ গোল করে নিশ্চিত করেন মায়ামির বড় হার।ম্যাচে লিওনেল মেসি ১০টি শট নিলেও, একটিও জালে জড়াতে পারেননি। একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দিনটি তার ও দলের জন্য একেবারেই ভুলে যাওয়ার মতো।এই হারের ফলে লিগ শিরোপার দৌড় থেকেও কার্যত ছিটকে গেছে ইন্টার মায়ামি। বর্তমানে ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে প্রায় ছুঁয়েই ফেলেছে শিরোপা। তাদের হাতে এখন রয়েছে পরবর্তী দুই ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ।সাপোর্টারস শিল্ডের স্বপ্ন যেন সময়ের আগেই শেষ হয়ে গেল মেসিদের জন্য।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।