হেড অফ ডিজিটাল মিডিয়া


আগামী অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এজন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে এক নবাগত ফুটবলারের গল্প—যিনি একসময় জীবিকা নির্বাহ করতে রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করতেন বিস্কুট!২১ বছর বয়সী ডিফেন্ডার লাউতারো রিভেরোর জীবনকাহিনি যেন সিনেমার মতোই অনুপ্রেরণাদায়ক। রাস্তায় বিস্কুট বিক্রি করা থেকে শুরু করে কঠোর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন রিভার প্লেটে, আর সেখান থেকে এখন জায়গা মিলেছে লিওনেল মেসির জাতীয় দলে। এক দশকের মধ্যে তার জীবনের এই নাটকীয় বদল ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।🔹 আর্জেন্টিনার অক্টোবর সূচি: আর্জেন্টিনা ১১ অক্টোবর মুখোমুখি হবে ভেনেজুয়েলার, আর ১৪ অক্টোবর খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে। যেহেতু ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকায়, তাই প্রস্তুতির অংশ হিসেবে এই দুটি ম্যাচও সেখানেই খেলবে তারা—স্থানীয় আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে ধারণা নিতে।তবে দলে থাকলেও মেসি ও ডি পলের খেলা অনিশ্চিত। কারণ ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পরদিনই মেজর লিগ সকারে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এই দুই তারকাকে ঘিরে তাই সংশয় প্রকাশ করেছেন সহকারী কোচ হাভিয়ের মাসচেরানো, যিনি জানিয়েছেন, “এটি নিয়ে আলোচনা চলছে। সময়মতো সিদ্ধান্ত জানানো হবে। যেহেতু প্রীতি ম্যাচ, তাই ক্লাবের প্রয়োজন হলে তারা হয়ত প্রথম ম্যাচে বিশ্রামে থাকবেন।”অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এনজো ফার্নান্দেজ, যিনি শেষ বিশ্বকাপ বাছাইপর্বে ছিলেন না। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন আরও দুই ফুটবলার—অ্যানিবাল মরেনো ও গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।