

টি–টোয়েন্টি ক্রিকেটের এই যুগে এক এঙ্গেল থেকে দেখলে সহজেই ভুল হতে পারে—সাইফ হাসান নাকি বিরাট কোহলি! শুধু দর্শনে নয়, শট সিলেকশনেও যেন মিশে আছে কোহলির সেই অনবদ্য ক্লাস। শান্ত, স্থির, কিন্তু মারকাটে—সাইফ যেন ব্যাট হাতে এখন বাংলাদেশের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।কিছু প্রশ্ন না করলেই নয়, তবে উত্তর খুঁজতে গিয়ে অনেকের মনেই এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি খেলোয়াড় কে? মুস্তাফিজুর রহমান নাকি সাইফ হাসান? এক মাস আগেও হয়তো এই প্রশ্নটা অচিন্তনীয় ছিল। কিন্তু এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজের পর এই প্রশ্নটাই এখন আলোচনার শীর্ষে।মুস্তাফিজুর রহমান তো গত এক দশক ধরে টি–টোয়েন্টিতে বাংলাদেশের সেরা মুখ। সবচেয়ে বেশি ডট বল, সবচেয়ে বেশি উইকেট—এই ফরম্যাটে তার পরিসংখ্যানই বলে দেয় কেন তাকে বলা হয় “কাটার মাস্টার”। মাঠে ফিজ মানেই যেন দলের জয়ের নিশ্চয়তা।তবে এই বছর এক অন্য গল্প লিখছেন সাইফ হাসান। দুই বছর পর টি–টোয়েন্টিতে ফিরেই তিনি প্রমাণ করেছেন, এটা হতে পারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা প্রত্যাবর্তন।তার সবচেয়ে বড় গুণ—তিনি পজিশনের জন্য অস্থির নন। ওপেনিং, তিন বা চার—যেখানেই নামুন, ব্যাটে ছড়ান আলো। এই বছর ১০ ম্যাচে ৯ ইনিংস খেলেছেন, করেছেন ৩০৮ রান। গড় ৪৪, স্ট্রাইক রেট প্রায় ১৪০! সংখ্যার খেলায় এটা নিঃসন্দেহে অসাধারণ।আরও বিস্ময়কর হলো তার ছক্কা মারার ক্ষমতা। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে ৩ ম্যাচে তার ব্যাটে এসেছে ৯টি ছয়, যেখানে চার মাত্র ৩টি! অর্থাৎ প্রতি তিন ছয়ের বিপরীতে একটি চার—টি–টোয়েন্টির আসল সংজ্ঞাটাই যেন নতুনভাবে লিখছেন সাইফ। এই বছর তার মোট ৩০৮ রানে ২৪টি ছয় ও ১৪টি চার—অবিশ্বাস্য অনুপাত!অন্যদিকে, মুস্তাফিজ আছেন তার নিজের রাজত্বে। এক দশক ধরে ধারাবাহিক সাফল্য, বোলিংয়ে নিখুঁত নিয়ন্ত্রণ আর উইকেট নেওয়ার দক্ষতায় এখনো তিনি বাংলাদেশের টি–টোয়েন্টির সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র।তবুও প্রশ্নটা থেকে যায়—২০২৫ সালের এই মুহূর্তে বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি খেলোয়াড় কে? ফর্মের বিচারে সাইফ এগিয়ে, ধারাবাহিকতার হিসেবে ফিজ এখনো শীর্ষে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।